• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
হালুয়াঘাটে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক যুক্তরাজ্যের The Times পত্রিকায় ফুলপুরের ব্যারিস্টার রাশিদুল ইসলাম আপেলের নাম, বিভিন্ন মহলের অভিনন্দন চাঁদপুরে দুই বন্ধু এক সঙ্গে কবর খুঁড়তেন, একই দিনে মৃত্যু জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান

ভাল স্বামী হতে পারলে সংসারে সুখ শান্তির অভাব থাকে না

Reporter Name / ১৩০ Time View
Update : শুক্রবার, ২৪ মে, ২০২৪

অনলাইন ডেস্ক :

ভাল স্বামী হতে চেষ্টা করুন। ভাল স্বামী হতে পারলে সংসারে সুখ শান্তির অভাব থাকে না। কোন নতুন বউ যখন নতুন সংসারে আসে তখন তার ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। হলে শুরু হয় সমালোচনা। সেসময় স্বামীকে চৌকান্না হতে হবে।
স্বামী বা পুরুষদেরকে তার স্ত্রীর সম্পর্কে তার মা ও বোনের করা সমালোচনার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এমনভাবে বিষয়টির সমাধান দিতে হবে যাতে সবাই খুশি থাকেন। কেননা, তারা অনেক ক্ষেত্রেই সহানুভূতি বা ভালো উদ্দেশ্য থেকে এ  ধরনের সমালোচনা করে না বরং হিংসা, শত্রুতা ও স্বার্থপরতা থেকে করে। তাকে অবশ্যই মনে রাখতে হবে যে, যখন সে তার স্ত্রীর অনেক কাছে চলে আসে তখন তার পরিবার তার স্ত্রীকে তাদের শত্রু এবং তাদের ছেলের দখলদার হিসেবে বিবেচনা করতে পারে। ফলশ্রুতিতে তারা স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা যাতে বৃদ্ধি না পায় তার উপায় খুঁজে বেড়ায়। এরকম সবাই না। কিছু সংখ্যক আছে। যাদের উদ্দেশ্য খারাপ। তখন খুবই সতর্ক থাকতে হবে স্বামীকে। কেননা, নিজের স্ত্রীর কাছে ভাল থাকতে হবে।

নিজের স্ত্রীর কাছে ‘ভালো স্বামী’ হতে না পারলে আপনার বিয়ে করে লাভ নেই! তাহলে সারাজীবন সিঙ্গেল থাকুন। বিয়ে করে সারাজীবনের জন্য নিজের স্ত্রীকে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়েন না।

আপনার নিজের পরিবার আর আপনার বউ দুইটাই আপনাকে ব্যালেন্স করতে জানতে হবে।

আপনি একদিন বৃদ্ধ হবেন। তখন ফ্যামিলি পাশে থাকবে না। পাশে থাকবে শুধু আপনি যাকে বিয়ে করেছেন সেই মেয়েটাই।

তাকে এমনভাবে রাখুন যাতে আপনার প্রতি তার কোনো অভিযোগ বা অভিমান না থাকে।

স্ত্রীকে আপনি যতোটা ভালোবাসা দিবেন, যত্ন করবেন, সম্মান দিবেন তিনি দ্বিগুণ ফিরিয়ে দিবেন আপনাকে। দুয়েকজন ব্যতিক্রম থাকতে পারে। ব্যতিক্রম সব জায়গায়ই আছে।

তাই আপনি ভালো স্বামী হোন। দেখবেন সংসার সুখ শান্তিতে ভরে উঠবে। সুখ-শান্তির কোন অভাব হবে না।

* অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা