• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের নতুন চেয়ারম্যান ফুলপুরের কৃতি সন্তান ড. মোঃ মিজানুর রহমান স্যার

Reporter Name / ১৮৮০ Time View
Update : বুধবার, ২০ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান
ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার চর আশাবট গ্রামের বড়বাড়ির কৃতি সন্তান প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। তিনি চর আশাবট গ্রামের মরহুম গোলাম সারোয়ার তালুকদার ও মরহুমা মেহেরুন্নেছার সুযোগ্য পুত্র।
গ্রামেই বড় হয়েছেন এ কৃতি সন্তান। তার প্রাথমিক শিক্ষা নিজ গ্রামে সম্পন্ন করার পর ১৯৮২ সনে রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগ সহ এসএসসি পাস করেন। এরপর ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৮৪ সনে তিনি ইন্টারমিডিয়েট পাস করেন। তারপর তিনি ১৯৮৭ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনন্দ মোহন কলেজ থেকে গণিতে ১ম শ্রেণীতে ষষ্ঠ স্থান সহ অনার্স ও ১৯৮৮ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিওর ম্যাথামেটিকসে ১ম শ্রেণীতে ৫ম স্থান সহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। প্রতিটি ক্লাসে তিনি মেধার সাক্ষর রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি ঐতিহ্যবাহী শহীদুল্লাহ্ হলের ছাত্র ছিলেন। পড়াশোনা শেষে ১৯৯৪ সনে টাঙ্গাইল কালিহাতি কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মধ্য দিয়ে উনার কর্মজীবন শুরু হয়। এরপর ১৯৯৬ সনে ১৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে তিনি সুপারিশপ্রাপ্ত হন। তারপর শেরপুরের শ্রীবর্দী সরকারি কলেজে যোগদান করেন। এখানে কিছুদিন শিক্ষকতা করার পর ১৯৯৭-২০০০ সন পর্যন্ত তিনি শেরপুর সরকারি কলেজে কর্মরত ছিলেন। তারপর শেরপুর থেকে ২০০০ সনে জামালপুরের সরকারি আশিক মাহমূদ কলেজে দায়িত্ব পালন করেন। এরপর তিনি চলে যান ঢাকায়। ঢাকায় গিয়ে ২০০১ সনে তৎকালীন জগন্নাথ কলেজে লেকচারার হিসেবে যোগদান করেন। এর পরবর্তীতে বিসিএসের চাকরি ছেড়ে দিয়ে ২০০৮ সনে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে তিনি যোগদান করেন। তারপর ২০১৪ সনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ৩৫টি রিসার্চ আর্টিকেল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এবং গণিত বিষয়ে তিনি বেশ কিছু গ্রন্থ লিখেছেন। ফুলপুর সরকারি কলেজের শিক্ষক প্রথম শ্রেণির কর্মকর্তা এরশাদুল ইসলাম জানান, প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ২০১৫ সনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এবার তিনি গণিত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন।

এছাড়া তিনি ২০২৩ সন থেকে জামালপুরে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান স্যার ফুলপুরের গর্ব। ব্যক্তি জীবনে তিনি ২ ছেলে সন্তানের জনক। উনার বড় ছেলে মোঃ মুনকাসির নূর সিয়াম ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসসি বিভাগে অনার্সে অধ্যয়নরত। আর ছোট ছেলে মোঃ অরহান নূর অন্বয় ঢাকাস্থ সেন্ট জোসেফ কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত। উনার সহধর্মিণী সৈয়দা হাফিজা খাতুন সরকারি তিতুমীর কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক। ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। এ দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারেন এ ব্যাপারে তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা