• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
হালুয়াঘাটে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক যুক্তরাজ্যের The Times পত্রিকায় ফুলপুরের ব্যারিস্টার রাশিদুল ইসলাম আপেলের নাম, বিভিন্ন মহলের অভিনন্দন চাঁদপুরে দুই বন্ধু এক সঙ্গে কবর খুঁড়তেন, একই দিনে মৃত্যু জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ফরিদের পরিবারের পাশে জাবালে নূর ফাউন্ডেশন

Reporter Name / ১১৩ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে ২০ জুন স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের ৬ জনই ঘটনাস্থলে নিহত হয়েছিলেন। এই ৬ জনের মধ্যে একজন হলেন ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা (বড়বাড়ি সংলগ্ন) গ্রামের তিন চিল্লার সাথী জসিম উদ্দিনের পুত্র ফরিদ (৩৮)। তার পরিবারটি নিতান্ত অসহায় ও গরিব। প্রায় লাখ খানেক টাকা ঋণ রেখে ছিলার বাজার থেকে সরচাপুর যাওয়ার পথে বাশবাড়ি মনোয়ার হোসেনের বাসার সামনে যেতেই শ্যামলী বাংলা পরিবহনের একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন ফরিদ। ফরিদ টুকটাক দিনমজুরি করে সংসার চালাতো। স্ত্রী কামরুন্নাহার, পুত্র মুস্তাক্বীম ও কন্যা হোসনেআরা বেগমকে একটি ভাঙা টিনের ছাপড়ায় রেখে হঠাৎ তিনি ইন্তেকাল করায় পরিবারটি যেন মহাসাগরে হাবুডুবু খাচ্ছে।

এমতাবস্থায় স্বেচ্ছাসেবী সংগঠন জাবালে নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি মো. আলমগীর হোসেন কিছু আর্থিক সহায়তা নিয়ে এসব এতিম বাচ্চাদের পাশে দাঁড়ান। শুক্রবার (২৭ জুন) বিকালে নিহত ফরিদের ছাপড়ায় সরেজমিন গিয়ে হাজির হন তিনি। পরে বিধবা কামরুন্নাহার, এতিম মুস্তাক্বীম, এতিম হোসনে আরা বেগম ও ফরিদের বাবা জসিম উদ্দিনের সাথে অত্যন্ত আন্তরিক পরিবেশে কথা বলেন, সময় দেন এবং  প্রাথমিকভাবে কিছু নগদ অর্থ দিয়ে পরিবারটির পাশে থাকেন তিনি। এমনকি ভবিষ্যতেও তিনি তাদের জন্য কি করা যায় ভাববেন বলে জানা গেছে।

এসময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ, জাহিদুল হক ইমন, নাজমুল হাসান রাজন, খাদিমুল হাসান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা