মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৪ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে এসব টিন বিতরণ করা হয়। এসময় নগদ অর্থও বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় ফুলপুর উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
টিন ও নগদ অর্থ বিতরণকালে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।