মোঃ আব্দুল মান্নান :
যুক্তরাজ্যের The Times পত্রিকায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী গ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার মোঃ রাশিদুল ইসলাম আপেলের নাম প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে ব্যারিস্টার আপেল তার নিজস্ব ফেইসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন। উহা নিচে তুলে ধরা হলো:
“আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে ব্যারিস্টার হিসেবে Lincoln’s Inn Bar-এ Call প্রাপ্তির এই গৌরবময় অর্জন যুক্তরাজ্যের (UK) অন্যতম জনপ্রিয় ও সম্মানিত দৈনিক পত্রিকা The Times-এ পৃথিবীর সকল ব্যারিস্টারদের সাথে আমার নাম Md Rashidul Islam প্রকাশ করেছে।

এই সম্মানজনক স্বীকৃতি পেয়ে আমি সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ। একটি বড় স্বপ্নের প্রথম ধাপ থেকে আজকের এই অবস্থানে পৌঁছানো সবকিছুই আল্লাহর অলৌকিক রহমত। বাবা-মায়ের দোয়া, আমার ছোট বোন মৌসুমীর সার্বক্ষনিক সাপোর্ট, সকলের ভালোবাসা ও সমর্থনের ফল এটি।
এই অর্জন আমার জন্য শুধু গর্বের নয় বরং ভবিষ্যতের পথচলার জন্য একটি বড় প্রেরণা। সবার কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করছি, যেন আমি সততা, নিষ্ঠা ও ন্যায়ের সাথে সামনে এগিয়ে যেতে পারি।

আমার ব্রত হলো- মহান স্রষ্টায় সমর্পিত, সৃষ্টিতে সেবক।
পরবর্তী টার্গেটে ইনশাআল্লাহ রওয়ানা দিলাম। সকলের কাছে ক্ষমা চাই। দোয়া ও সহযোগিতা চাই। হ্যাঁ, আপনাদের আপেল এখন ব্যারিস্টার মোঃ রাশিদুল ইসলাম আপেল। (Barrister Md Rashidul Islam)”
সামাজিক যোগাযোগমাধ্যমে এ রকম একটি পোস্ট ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।