• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

আধা ঘন্টার ব্যবধানে চাচা ভাতিজীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

Reporter Name / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

গোলাম মোস্তফা :

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা গ্রামের শিক্ষানুরাগী পরিবার হিসেবে পরিচিত তালুকদার বাড়ি আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শুনসান নীরবতা। শোকে ঢাকা পড়েছে গোটা গ্রাম। আধা ঘন্টার ব্যবধানে চাচা ভাতিজির মৃত্যুতে শোকাহত পুরো গ্রামবাসি। চলছে শোকের মাতম। আত্মীয়-স্বজন, প্রতিবেশী, আশপাশের এলাকার মানুষসহ সকলেই নিহতদের বাড়িতে এসে সান্ত্বনা দিচ্ছেন।

এই পরিবারের অন্যতম সদস্য বওলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বওলা ডিগ্রী কলেজের দাতাসদস্য অবসরপ্রাপ্ত সেনাসদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবুল বাশার তালুকদার সকাল সাড়ে ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

এর আধা ঘন্টা পরেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মরহুমের ভাতিজি বওলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি, স্বনামধন্য গাইনি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ সাদিয়া সুলতানা সাথী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

তিনি বওলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম এডভোকেট আবুল ফজল তালুকদারের মেয়ে। ডাঃ সাথী ময়মনসিংহের কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী বিভাগে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ভাতিজা বাবু তালুকদার পৃথক দুটি ফেইসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) বিকালে বাসায় স্ট্রোক করেন ডাঃ সাথী। মৃত্যুর ভুয়া খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছিল। অবশেষে আজ বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
না ফেরার দেশে পাড়ি জমান অল্প সময়ের ব্যবধানে একই  পরিবারের দুইজন ঘনিষ্ঠজন। এমন হৃদয়বিদারক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তায়ালা তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক এবং পরিবারের সদস্যদের এ শোক সইবার তাওফীক দান করুক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা