• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

কাজিয়াকান্দা কামিল মাদরাসার শিক্ষক মাহতাব উদ্দিনের জানাজা সম্পন্ন

Reporter Name / ১৩৫০ Time View
Update : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাহতাব উদ্দিন (৭৫) -এর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা আড়াইটায় কাজিয়াকান্দা কামিল মাদরাসা মাঠে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ফুলপুর সরকারি  কলেজের সাবেক অধ্যক্ষ কাজী আব্দুস সাত্তার, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, কাজিয়াকান্দা কামিল মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদিন, তারাকান্দা বণিক সমিতি’র সভাপতি নুরুজ্জামান সরকার (বকুল) প্রমুখ সিনেমায় ছিলেন। জানাজায় ইমামতি করেন উনার একমাত্র পুত্র রেজা মুসাফির।

জানা যায়, মরহুম মাহতাব উদ্দিন দীর্ঘদিন ধরে কিডনি ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। ওইদিন ভোর ৪টায় মাস্টার রোডে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুর সময় তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগে অনার্স ও মাস্টার্স পাস করা উনার ছেলে রেজা মুসাফির হলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের সিনিয়র শিক্ষক।

আর উনার মেয়ে মাহবুবা খাতুন ঘাশীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও মেয়ের জামাই কামরুল হাসান খান চুয়ান্ন হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

রেজা মুসাফির জানান, তার মা সৈয়দা জাহানারা ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা  ছিলেন। ২০১৭ সালে তিনি ইন্তেকাল করেন। মা বাবা দুজনকে হারিয়ে খুবই অসহায় বোধ করছেন তিনি। তিনি তার মা বাবার জন্য সকলের দোয়া চেয়েছেন। আল্লাহ তায়ালা যেন উনাদেরকে জান্নাতে আলা মাক্বাম দান করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা