অনলাইন ডেস্ক :
চাঁদপুরের ফরিদগঞ্জের দুই বন্ধু আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫) তারা একসাথে কবর খুঁড়তেন। একইসাথে চলতেন। অবশেষে ২০ এপ্রিল তারা একই দিনে মারা গেলেন। তাদের একজন ছিলেন সাবেক কাঠমিস্ত্রি আর অন্যজন মসজিদের মুয়াজ্জিন। অবসরে একসাথে সময় কাটানোর পাশাপাশি তারা বিনা পারিশ্রমিকে মৃত ব্যক্তিদের কবর খুঁড়ে দিতেন। তারা তাদের জীবদ্দশায় শতাধিক কবর খুঁড়েছেন বলে জানা গেছে।
রবিবার (১৯ এপ্রিল) রাতে একসাথে বসে তারা চা পান করেছিলেন এবং সোমবার (২০ এপ্রিল) ভোরে একসাথে ফজরের নামাজও আদায় করেন। ওইদিন সকালেই বাচ্চু পাটওয়ারী বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। বন্ধুর মৃত্যুর খবর পেয়ে তার দাফনের জন্য কবর খুঁড়তে যান আবুল হাশেম। কবর খোঁড়ার একপর্যায়ে তিনি হঠাৎ করে কবরে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে মৃত ঘোষণা করা হয়।
সূত্র: Suborno tv