আজ
|| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ভাল স্বামী হতে পারলে সংসারে সুখ শান্তির অভাব থাকে না
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২৪
অনলাইন ডেস্ক :
ভাল স্বামী হতে চেষ্টা করুন। ভাল স্বামী হতে পারলে সংসারে সুখ শান্তির অভাব থাকে না। কোন নতুন বউ যখন নতুন সংসারে আসে তখন তার ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। হলে শুরু হয় সমালোচনা। সেসময় স্বামীকে চৌকান্না হতে হবে।
স্বামী বা পুরুষদেরকে তার স্ত্রীর সম্পর্কে তার মা ও বোনের করা সমালোচনার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এমনভাবে বিষয়টির সমাধান দিতে হবে যাতে সবাই খুশি থাকেন। কেননা, তারা অনেক ক্ষেত্রেই সহানুভূতি বা ভালো উদ্দেশ্য থেকে এ ধরনের সমালোচনা করে না বরং হিংসা, শত্রুতা ও স্বার্থপরতা থেকে করে। তাকে অবশ্যই মনে রাখতে হবে যে, যখন সে তার স্ত্রীর অনেক কাছে চলে আসে তখন তার পরিবার তার স্ত্রীকে তাদের শত্রু এবং তাদের ছেলের দখলদার হিসেবে বিবেচনা করতে পারে। ফলশ্রুতিতে তারা স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা যাতে বৃদ্ধি না পায় তার উপায় খুঁজে বেড়ায়। এরকম সবাই না। কিছু সংখ্যক আছে। যাদের উদ্দেশ্য খারাপ। তখন খুবই সতর্ক থাকতে হবে স্বামীকে। কেননা, নিজের স্ত্রীর কাছে ভাল থাকতে হবে।
নিজের স্ত্রীর কাছে 'ভালো স্বামী' হতে না পারলে আপনার বিয়ে করে লাভ নেই! তাহলে সারাজীবন সিঙ্গেল থাকুন। বিয়ে করে সারাজীবনের জন্য নিজের স্ত্রীকে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়েন না।
আপনার নিজের পরিবার আর আপনার বউ দুইটাই আপনাকে ব্যালেন্স করতে জানতে হবে।
আপনি একদিন বৃদ্ধ হবেন। তখন ফ্যামিলি পাশে থাকবে না। পাশে থাকবে শুধু আপনি যাকে বিয়ে করেছেন সেই মেয়েটাই।
তাকে এমনভাবে রাখুন যাতে আপনার প্রতি তার কোনো অভিযোগ বা অভিমান না থাকে।
স্ত্রীকে আপনি যতোটা ভালোবাসা দিবেন, যত্ন করবেন, সম্মান দিবেন তিনি দ্বিগুণ ফিরিয়ে দিবেন আপনাকে। দুয়েকজন ব্যতিক্রম থাকতে পারে। ব্যতিক্রম সব জায়গায়ই আছে।
তাই আপনি ভালো স্বামী হোন। দেখবেন সংসার সুখ শান্তিতে ভরে উঠবে। সুখ-শান্তির কোন অভাব হবে না।
* অনলাইন থেকে সংগৃহীত।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.