• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হয়েছেন কাতুলী এমদাদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে ঘোষণা দেওয়া হয়। পরে দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা তার হাতে পুরষ্কার তুলে দেন। পুরষ্কার হিসেবে তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জানা যায়, অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান অত্যন্ত যোগ্য ও অভিজ্ঞ একজন মানুষ। তিনি ২০০৫ সনে কাতুলী এমদাদিয়া ফাজিল মাদরাসায় উপাধ্যক্ষ পদে যোগদান করেছিলেন। তিনি তার যোগ্যতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে শুধু প্রতিষ্ঠান বা শিক্ষক শিক্ষার্থী নয় বরং আশপাশের সবারই মন জয় করতে সক্ষম হয়েছেন। এরপর ২০২২ সনে অধ্যক্ষ পদ খালি হলে ওই বছর পহেলা আগস্ট তিনি এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে পদোন্নতি পান। আজ তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) হওয়ার গৌরব অর্জন করেছেন। তাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত করা হয়েছে এমন সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। বেশ কয়েকজন শিক্ষক ও গুণীজনের সাথে কথা বলে জানা যায়, অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান একজন অনন্য গুণধর শিক্ষক। তিনি শুধু আরবী বা বাংলায় নয় বরং ইংরেজিতেও অত্যন্ত দক্ষ। আরবী ও ইংলিশে অনর্গল টকিং করতে পারেন। বিশুদ্ধ আরবী এবারত পড়াসহ এসব ভাষার গ্রামারেও তিনি খুবই পারদর্শী। তার কাছে যেসব শিক্ষার্থীরা পড়েছেন তাদের মুখে তার ভূয়সী প্রশংসা শোনা গেছে। আল্লাহ তায়ালা এ আলেমকে ইলম ও আমলে আরও ভরপুর কামিয়াবি দান করাসহ দীর্ঘ নেক হায়াত দান করুক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা