মো. আব্দুল মান্নান :
পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষে মা-বাবার সাথে সময় কাটালেন বিশ্বসেরা গবেষক ন্যানো বিজ্ঞানী মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত গ্রামের কৃতি সন্তান ড. সাইদুর রহমান।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সফরে ৯ এপ্রিল তিনি দেশে আসেন। কিন্তু বরাবরের ন্যায় এবার এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কোন পোস্ট দেননি। এরপরও কাছের কিছু মানুষ তার আগমন বার্তা টের পেয়ে তার সাথে অনেকেই সাক্ষাৎ করেছেন।
বিভিন্ন মসজিদ মাদরাসায় কিছু কিছু অনুদানও তিনি দিয়েছেন। জানা গেছে, ঈদের আগে এবং পরে হত দরিদ্র গরিবদেরও সময় দিয়েছেন তিনি এবং জনপ্রতি প্রায় ১২০০ টাকার করে শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়া সীমিত পরিসরে পারিবারিক ও সামাজিক কিছু আচার অনুষ্ঠানে যোগদান করেছেন তিনি। তাদের গ্রামের মসজিদে টাইলসকরণ কাজ শুরু হয়েছে। মসজিদের সার্বিক উন্নয়নে তার সুনজর রয়েছে বলে জানা গেছে।
আজ শনিবার (২০ এপ্রিল) বাদ যুহর ময়মনসিংহে উনার বাসভবনে উনার সাথে সৌজন্য সাক্ষাৎ করলে উনার শ্যালক ইঞ্জিনিয়ার নাজমুল হাসান সোহাগ এ প্রতিবেদককে এসব তথ্য জানান।
তিনি খুব শীঘ্রই পুনরায় মালয়েশিয়ায় চলে যাবেন বলে জানা গেছে। এবার তিনি সংক্ষিপ্ত সফরে এসেছেন বলে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের অনেকের সাথেই দেখা সাক্ষাৎ করতে পারেননি। তবে পরবর্তীতে লম্বা সফরে আসলে আবারও তার বড় প্রোগ্রামের প্রত্যাশা রয়েছে। তিনি সকলের দোয়া চেয়েছেন।