• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর কাজিয়াকান্দ কামিল (এম এ) মাদ্রাসার গভর্নিং বডির সাধারণ অভিভাবক ক্যাটাগরির সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৯ এপ্রিল) ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে আলিম ও ফাজিল পর্যায়ে বই প্রতীক নিয়ে ৯১ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন নারিকেলী দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা এ কে এম নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হাসান (দোয়াত কলম) পেয়েছেন ৭১ ভোট। আর ইবতেদায়ী ও মাধ্যমিক পর্যায়ে চেয়ার প্রতীক নিয়ে ৭৫ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল আজিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ৫১ ভোট। কামিল পর্যায়ে কোন অভিভাবক প্রার্থী হননি।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। উনাকে সহযোগিতা করেন উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হক, পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ। এসময় ফুলপুর কাজিয়াকান্দা কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন ও ফুলপুর থানা পুলিশসহ অনেকে উপস্থিত ছিলেন।
সুষ্ঠু নির্বাচনে অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ায় মাওলানা এ কে এম নজরুল ইসলাম ও মোঃ আব্দুল আজিজকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা