• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

ফুলপুরে সড়ক দুর্ঘটনার কারণ উদঘাটন করতে অতিরিক্ত বিভাগীয় প্রকৌশলীর সড়ক পরিদর্শন

Reporter Name / ১৪১ Time View
Update : বুধবার, ২৬ জুন, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনার কারণ উদঘাটন করতে ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় প্রকৌশলী মোঃ মোফাখখারুল ইসলাম তুহিন সড়ক পরিদর্শন করেছেন। আজ বুধবার (২৬ জুন) সকাল ১১টার দিকে ময়মনসিংহ টু শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর থানার আওতাধীন বিভিন্ন স্থানে ঘনঘন সড়ক দূর্ঘটনা ঘটার কারণসমূহ সরেজমিনে বিশ্লেষণের লক্ষ্যে ফুলপুর পরিদর্শন করেন তিনি। পরিদর্শনে অন্ধাকার বাঁক, রাস্তায় অতিরিক্ত বিটুমিনের জন্য পিচ্ছিল, রাস্তার পাশে গাছের জন্য বিপরীতমুখী গাড়ী দেখা না যাওয়া, রাস্তায় মাটি বহণকৃত গাড়ি হতে মাটি পড়ে রাস্তা নষ্ট, রাস্তার পার্শ্ববর্তী ইটভাটা হতে যত্রতত্রভাবে আঞ্চলিক মহাসড়কে গাড়ি ওঠা, ব্যাটারী চালিত ও থ্রি হুইলার যানবাহন মহাসড়কে ওঠা ও পর্যাপ্ত রোড সাইন না থাকাসহ বিভিন্ন বিষয়াদি চিহ্নিত করা হয়। এছাড়া এই আঞ্চলিক মহাসড়কের প্রাথমিক ত্রুটিসমূহ জরুরি ভিত্তিতে ৭ কর্ম দিবসের মধ্যে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সহকারী প্রকৌশলী জাহিদ হাসান, ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ আতাহারুল ইসলাম তালুকাদার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা