• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

ফুলপুরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের নতুন রাস্তা উদ্বোধন

Reporter Name / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের নতুন রাস্তা উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)  উপজেলার ৬নং পয়ারী ইউনিয়নের দিউ গ্রামে ওই বিদ্যালয়ের ১২৯ মিটার নতুন রাস্তার শুভ উদ্বোধন করা হয়। রাস্তা উদ্বোধন করেন, ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল হক।
জানা যায়, চলতি বছর ২৩ এপ্রিল এ কে এম ফজলুল হক (দুদু মিয়া) অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ও ৬ নং পয়ারী ইউনিয়ন ভূমি অফিস-এর জন্য ১২৯ মিটার রাস্তা করার জন্য আবেদন করা হয়েছিল। পরে উহা মঞ্জুর করা হয় এবং আজ উহা শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আশিকুল হক মানিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এ কে এম সাদেকুল হক,
ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান হীরা, ফুলপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক শিকদার, ফুলপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা প্রমুখ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান মুক্তা। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে এ বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও যত্নের মাধ্যমে সমাজে আলো ছড়ানো হচ্ছে। নতুন রাস্তাটির  নির্মাণ কাজ সম্পন্ন হলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের যাতায়াত সহজ হবে এবং শিক্ষার পরিবেশ আরও সুন্দর, প্রাণবন্ত ও গতিশীল হবে।

এসময় এ কাজে সার্বিক সহযোগিতার জন্য উপস্থিত নেতৃবৃন্দ ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা এবং পৌর প্রশাসক কামরুল হককে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা