• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করতে গিয়ে আরও নতুন নতুন উন্নয়নের ঘোষণা দিলেন ফুলপুর ইউএনও

Reporter Name / ৯৪ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

মো. আব্দুল মান্নান :
উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করতে গিয়ে আরও নতুন নতুন উন্নয়ন কাজ করার ঘোষণা দিলেন ময়মনসিংহের ফুলপুর ইউএনও সাদিয়া ইসলাম সীমা। শুক্রবার (৮ আগস্ট) তিনি এ ঘোষণা দেন।
জানা যায়, গত এক সপ্তাহখানেক আগে ময়মনসিংহ থেকে ফুলপুর উপজেলায় ঢোকার সীমানায় ধলী এলাকায় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে বিভিন্ন জাতের ফুল ফলের গাছের চারা রোপণ করেন ইউএনও। ওইসব চারা এখন কেমন আছে? আগের মতই আছে নাকি কিছু ছাগলরা খেয়ে ফেলেছে তা দেখতে গিয়েছিলেন ইউএনও সাদিয়া ইসলাম সীমা।

 

যদি কোন চারার কোন ধরনের পরিচর্যা লাগে সে বিষয়ে পরামর্শ নিতে সাথে নিয়ে গিয়েছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কামরুল হাসান কামুকে।
গিয়ে সরেজমিন পরিদর্শন করে আসেন উনার নিজ হাতে লাগানো চারা। তিনি চাচ্ছেন, ফুলপুর নামের সাথে যাতে এলাকারও একটা মিল থাকে। প্রত্যেক সড়কের পাশ যাতে ফুলে আচ্ছাদিত থাকে। যেন সৌরভ ছড়িয়ে পড়ে সর্বত্র। কেউ ফুলপুরে ঢুকলে যাতে বুঝে যেমন নাম তেমন তার সৌন্দর্য ও পরিবেশ। সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন ইউএনও।
জানা যায়, স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হয়ে গেলেও আজও ফুলপুরে শিশু পার্কসহ নেই অনেক কিছুই। এসব ঘাটতি পূরণের মধ্য দিয়ে ফুলপুরের উন্নয়ন সাধনে তিনি আরও কিছু কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানান ইউএনও। ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, আপাততঃ আমার সর্বোচ্চ প্রায়োরিটি হলো- ফুলপুরে একটি বিনোদন পার্ক করা, মুক্তমঞ্চ নির্মাণ করা, ১০ ইউনিয়নে চলাচলের অনুপযোগী রাস্তাগুলোকে মানুষের চলাচলের উপযোগী করা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন করা। এছাড়া আরো অনেক কাজ তার হাতে রয়েছে বলে জানান তিনি।

এর আগে নবনির্মিত রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও। এসময় উনার সাথে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা