• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

ফেইসবুকে নিউজ দেখে রাস্তায় চুঙি বসিয়ে দিলেন ফুলপুর ইউনিয়ন প্রশাসক উজ্জ্বল হোসেন

Reporter Name / ৯২ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুল মান্নান :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে নিউজ দেখে রাস্তায় চুঙি বসিয়ে ও সংযোগ সড়কে মাটি ভরাট করে দিলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর সদর ইউনিয়ন প্রশাসক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন। সোমবার (২২ ডিসেম্বর) ফুলপুর বাসস্ট্যান্ড টু পাইকপাড়া পাকা সড়ক থেকে পাইকপাড়া মোড়ের আগে উত্তর দিকের কাঁচা সড়কে তিনি এ সংস্কার কাজ করান।
কাঁচা সড়কটিতে আগে একটি চুঙি অকেজো অবস্থায় ছিল। এর দু’পাশে সংযোগ সড়কে মাটি ভরাট ছিল না।

বর্ষাকালে শিশু শিক্ষার্থী, মহিলা, রোগী ও বয়স্করা এদিক দিয়ে সহজে চলাফেরা করতে পারতেন না; কষ্ট হতো। ভাঙনে পানি জমে থাকায় কাপড় উঁচু করে ধরে পারাপার হতে হতো। এদিক দিয়ে কোন রিকশা বা ঠেলাগাড়ি চলতো না। বাজার, চাল, ডাল মাথায় করে বাড়িতে নিতে হতো। বহু ভোগান্তির শিকার হতে হতো স্থানীয়দের। বিষয়টি আঁচ করতে পেরে একটি নিউজ করেন এ প্রতিবেদক। পরে নিউজটি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফুলপুর সদর ইউনিয়ন প্রশাসক মোঃ উজ্জ্বল হোসেনের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি জায়গাটি সরেজমিন পরিদর্শন করেন। তারপর উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় দুটি চুঙি বসিয়ে ও সংযোগ সড়কে মাটি ভরাট করে দিয়ে তিনি কাজ সম্পন্ন করেন। এ ঘটনায় মুগ্ধ হয়ে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলপুর সদর ইউনিয়ন প্রশাসক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেনকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হচ্ছে।


উল্লেখ্য, এ কাঁচা সড়কের উত্তর মাথায় আনুমানিক ১৫০ গজ হালটে মাটি ভরাট করা নেই। এলাকাবাসী আশা করছেন, ওটাও তিনি (মোঃ উজ্জ্বল হোসেন) করে দিবেন, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা