• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় ময়মনসিংহে মধ্য বাড়েরা মাদরাসা পরিদর্শন করলেন এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের সঙ্গে আফ্রিকান প্রতিনিধি দলের সাক্ষাৎ ও মতবিনিময় ফুলপুরে ১৩৫ দিনে হিফজ সম্পন্নকারী হাফেজ সাজিদুর রহমানকে সংবর্ধনা কিসমত নড়াইল মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আর নেই ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ

ফুলপুরে শিববাড়ি রোডের ড্রেন নির্মাণের লে-আউট প্রদান

মোঃ আব্দুল মান্নান / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার শিববাড়ি রোডে নতুন ড্রেন নির্মাণকাজের লে-আউট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ লে-আউট প্রদান করা হয় বলে পৌরসভা সূত্রে জানা গেছে।

জানা যায়, প্রায় ১ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে শিববাড়ি রোডের ড্রেনটি নতুন করে নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ সম্পন্ন হলে সড়কের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।


এদিকে, বর্তমান ড্রেনের ওপর যেসব ব্যক্তি দেয়াল, সিঁড়ি কিংবা অন্যান্য স্থাপনা নির্মাণ করেছেন, তাদের সেসব স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ড্রেন নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। এসময় পৌর প্রকৌশলী মোঃ মাহমুদুল ইসলাম জুয়েলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা