• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ ফুলপুরে মাত্র ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করল বিরল মেধাবী সাজিদুর রহমান ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, গ্রেফতার ৩ তারাকান্দায় রাংসা নদীর ওপর কাঠের সাঁকো উদ্বোধন ফুলপুরে মসজিদে ও মাদরাসায় যাওয়ার রাস্তায় ভাঙন, দুর্ভোগে এলাকাবাসী কওমিয়ানদের জন্য সুসংবাদ: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি-এইচএসসির বিশেষ সুযোগ হালুয়াঘাটের কৃতি আলেম আল্লামা নূর হুসাইন অসুস্থ, সবার দোয়া কামনা

ঈদুল আজহা উপলক্ষে ফুলপুরে ঈদ উপহার বিতরণ করবে হিলফুল ফুজুল সংগঠন

Reporter Name / ৪৯৭ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মোঃ আব্দুল মান্নান:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠন’ ঈদ উপহার বিতরণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১১ মে) বাদ ইশা ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে আয়োজিত বিশেষ প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ঈদুল আজহা উপলক্ষে গরিব, দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে ‘প্যাকেজ সিস্টেমে’ সহযোগিতা প্রদান করা হবে, ইনশাআল্লাহ। জানা যায়, প্রাথমিকভাবে এবার ৬০ জন অসহায় পরিবার এ ঈদ উপহার পাবেন। তাদের বাড়িতে গিয়ে এসব ‘ঈদ উপহার’ পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ। তবে এর আগে পর্যাপ্ত পরিমাণ অর্থ সংগ্রহ হলে উপকারভোগীদের এ সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

যাদেরকে এ ঈদ উপহার দেওয়া হবে ঈদের আগেই তাদেরকে ‘ঈদ উপহার কার্ড’ প্রদান করা হবে। কার্ড ব্যতীত কোন ভাই-বোন ঈদ উপহারের জন্য হাজির হলে সেই দাবি রক্ষা করা সম্ভব হবে না বলে অগ্রীম ক্ষমা প্রার্থনা করেছেন নেতৃবৃন্দ। তারা জানান, আগামী ২২ মে বিকাল ২টা ৩০ মিনিটের সময় নির্ধারিত স্থান থেকে এ ঈদ উপহার প্রদান করা হবে, ইনশাআল্লাহ। শারীরিকভাবে সক্ষম উপকারভোগীদেরকে সশরীরে সেখানে উপস্থিত থেকে এ ঈদ উপহার গ্রহণ করতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আর যারা সক্ষম নয় তাদের বাড়িতে গিয়ে উপহার পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাজিদ হাসান, সিনিয়র সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কায়েস, ক্যাশিয়ার মোঃ ফাতিন, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাহদী হাসান, সদস্য মোঃ ইসমাইল, সদস্য মোঃ রাসেল, সদস্য মোঃ আল আমীন প্রমুখ।

বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাজিদ হাসান বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এতিম, অসহায় ও গরিবদের পাশে দাঁড়াতে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা বাস্তবায়নের লক্ষ্যে এখন আমাদের দরকার আর্থিক সহায়তা। আশা করি, ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আপনারা সবাই আপনাদের সাধ্য অনুযায়ী আমাদেরকে আর্থিকভাবে সমর্থন যোগাবেন। যারা পূর্বে সহযোগিতা করেছেন, সম্ভব হলে তারাও আবারও আরেকটু বেশি পরিমাণে সহযোগিতার হাত বাড়াবেন। রাসূলে কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দান সম্পদ কমায় না।’ তিনি আরও বলেন, ‘মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে মানুষের উপকার করে।’ আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুক এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফীক দান করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা