• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত   ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময়

ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা

মোঃ আব্দুল মান্নান / ৩৭ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর ফুলপুর উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ফুলপুর পৌরসভার সানাই কমিউনিটি সেন্টারে আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে বিদায়ী সভা শেষে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
উপস্থিত সদস্যদের পরামর্শক্রমে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর জেলা শাখার সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ নতুন কমিটি ঘোষণা করেন। সম্মেলনে প্রথমে সাত সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন—জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার শাইখুল হাদীস আল্লামা এমদাদুল হক দামাত বারাকাতুহুম, বালিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আইনুদ্দীন, সাবেক মুহতামিম মাওলানা ফজলুল করীম, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ, ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা মাইনুদ্দীন, আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মেরাজুল হক এবং বালিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা ওয়াইজুদ্দীন।
এরপর সময়ের স্বল্পতার কারণে নতুন কমিটির আংশিক পদ-পদবী ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বালিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল ইসলাম হেলাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফুলপুর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আতাউল্লাহ।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মানিক, অর্থ সম্পাদক মুফতী আব্দুল্লাহ আল মাসুক, সহসভাপতি ছনকান্দা বাজার জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মুহিউদ্দিন, জামিয়া গিয়াছুদ্দীনের মুহতামিম মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া, ফুলপুর আদর্শ মাদরাসার পরিচালক মাওলানা আবু রায়হান মক্কী, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন, কাতুলী এমদাদীয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম জালাল উদ্দিন, বর্তমান অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, বওলা খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মুবাশ্বির হুসাইন, গোয়াডাঙা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিসবাহ উদ্দিন এবং গোদারিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আবুল কাসেম।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন বাশুয়া কবিরপুর মাদরাসার মুহতামিম মাওলানা এনামুল হাসান ও গোদারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আওলাদ হুসাইন। সহসাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ নোমান, সহসাংগঠনিক সম্পাদক মুফতী আমিরুদ্দীন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের নাজিমে তালিমাত মুফতী আব্দুল্লাহ আল মাসউদ।
কমিটির আংশিক নাম ও পদ-পদবী ঘোষণার পর জেলা উপ-আমেলার সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ জানান, প্রয়োজন অনুযায়ী নতুন কমিটিতে আরও পদ সৃষ্টি ও দায়িত্ব প্রদান করা যাবে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে উপজেলা উপ-আমেলার সম্মানিত সদস্য হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১৫ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার পাশাপাশি জেলা কমিটির সদস্যদের উপস্থিতিতে একটি পরিচিতি সভা আয়োজনের নির্দেশনা দেন জেলা সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ।
সম্মেলনের শেষ পর্যায়ে অধিবেশনের সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালীর অনুমতিক্রমে বক্তব্য রাখেন এবং মুনাজাত পরিচালনা করেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী।
এ সময় ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফুর রহমান, সহশিক্ষা সম্পাদক মাওলানা মুহিউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতী আমির ইবনে আহমদ ও সহশিক্ষা সম্পাদক মাওলানা সাঈদুল ইসলামসহ ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও ইত্তেফাকুল উলামার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা