ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখোলা গ্রামের স্থায়ী বাসিন্দা ফুলপুর পৌরসভার পুরাতন ডাকবাংলা নিবাসী শেরপুর রোডে শাহজাহান ইলেকট্রিকের প্রোপ্রাইটর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শাহজাহান আলম খানের মামা মোঃ ওয়াহিদুজ্জামান খান মিল্লাত হৃদ রোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় ফুলপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা হালুয়াঘাটে উনার নিজ বাড়িতে বাদ মাগরিব অনুষ্ঠিত হবে। উনার রূহের মাগফিরাত কামনা করে পরিবারের সদস্যদের পক্ষ থেকে জানাজায় শরীক হওয়ার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।