• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Headline
সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত   ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময়

ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন

মোঃ আব্দুল মান্নান / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের জাতীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহর জন্য ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় তারাকান্দা উপজেলা পরিষদে এবং বেলা ২টায় ফুলপুর উপজেলা পরিষদে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এসব পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ।


উদ্বোধনকালে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদে স্থাপিত এসব ‘পরিদর্শন কক্ষ’ মূলত সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ ও বিভিন্ন বিষয়ে কথা বলতে আসা সাধারণ মানুষ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের জন্য নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হবে।
এখন থেকে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎপ্রার্থীরা নির্ধারিত পরিদর্শন কক্ষে এসে তাঁর সঙ্গে সাক্ষাৎ ও প্রয়োজনীয় বিষয় নিয়ে মতবিনিময় করতে পারবেন। এর মাধ্যমে সংসদ সদস্যের সঙ্গে স্থানীয় জনগণের যোগাযোগ ও সাক্ষাতের প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা