• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Headline
সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত   ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময়

ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময়

মোঃ আব্দুল মান্নান / ৭৭ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আন্তর্জাতিক সংকট, সংঘাত প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করা আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’ (International Crisis Group)-এর মিয়ানমার ও বাংলাদেশবিষয়ক সিনিয়র কনসালটেন্ট টমাস কিন (Thomas Kean) মতবিনিময় করেছেন।


শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী ফুলপুরে পৃথক পৃথকভাবে এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও গুরুত্বপূর্ণ মতবিনিময়ে অংশ নেন।
মতবিনিময় সভায় ফুলপুরের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গণতান্ত্রিক পরিবেশ এবং রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহাবস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় টমাস কিন স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছ থেকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলগুলোর অবস্থান, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার বিষয়ে তাদের মতামত শোনেন। স্থানীয় পর্যায় থেকে পাওয়া এসব মতামত আন্তর্জাতিক প্রেক্ষাপটে সংশ্লিষ্ট মহলে তুলে ধরার বিষয়েও তিনি আশ্বাস দেন।


মতবিনিময়কালে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দলের রাজনৈতিক অবস্থান, স্থানীয় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা এবং এলাকার সামগ্রিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে টমাস কিনকে অবহিত করেন।
আন্তর্জাতিক সংকট, সংঘাত ও শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা ও নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির ফুলপুর সফরকে স্থানীয়ভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক সচেতন মহল। তাদের মতে, মাঠপর্যায়ের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার এ ধরনের উদ্যোগ স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চা ও সামাজিক স্থিতিশীলতা সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবভিত্তিক ধারণা তৈরিতে সহায়ক হতে পারে।
তবে স্থানীয় রাজনৈতিক বাস্তবতা ও জনগণের প্রত্যাশা যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থান, মতপ্রকাশের স্বাধীনতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশ বজায় রাখাই হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর অন্যতম প্রধান দায়িত্ব—এমন মতও ব্যক্ত করেছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা