• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Headline
সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত   ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময়

৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী

মোঃ আব্দুল মান্নান / ৬৩ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন তাহরিকে খতমে নুবুয়্যাত বাংলাদেশ-এর আমির, জৈনপুরী পীর ও শাইখুল হাদীস আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।
মঙ্গলবার (৬ অক্টোবর) ফুলপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাহাপুর বাজারে এমবিবিএস ডা. শামীম খানের চেম্বার সংলগ্ন খান মেমোরিয়াল এতিমখানা ও হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে সভা। এলাকাবাসী ও যুব সমাজের সার্বিক সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।


জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, গাজীপুর জেলা শাখার সভাপতি শাইখুল হাদীস আলহাজ্ব গাজী আল মাহমুদের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তার মদিনা মুনাওয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি সাইফুল্লাহ শামসী এবং গাজীপুরের রুদ্রপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি রমজান আলী রাশেদী।
এছাড়াও মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম বয়ান করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলাদের জন্য পর্দার সঙ্গে ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা মাহফিলে অংশ নিতে পারবেন।
খান মেমোরিয়াল এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক মাহফিলে যিকিরের সঙ্গে দলে দলে যোগ দিয়ে সভাকে সফল করার জন্য ধর্মপ্রাণ মুসল্লি, এলাকাবাসী ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা