• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Headline
সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত   ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময়

ফুলপুরে নবাগত ইউএনও সাধনা ত্রিপুরা ও বিদায়ী ইউএনও মোহাম্মদ ইউসুফের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মোঃ আব্দুল মান্নান / ৪৬১ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা এবং বিদায়ী ইউএনও মোহাম্মদ ইউসুফের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অনলাইনসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় নবাগত ইউএনও সাধনা ত্রিপুরা বলেন, আমি আগা গোড়ায় একজন অরাজনৈতিক পরিবার থেকে ওঠে আসা মানুষ। আমার সামনে পিছনে ডানে বামে রাজনৈতিক কোন পরিচয় নেই। উনার গ্রামের বাড়ি খাগড়াছড়ি এলাকায় ভ্রমণের দাওয়াত দিয়ে তিনি বলেন, আপনারা আসলে আমার কাছে কি প্রত্যাশা করেন সেটা জানা থাকতে হবে। তাহলে আমি আমাকে চিন্তা চেতনায় সেভাবে তৈরি করতে পারবো। আমার অফিসিয়াল মোবাইল নাম্বার ২৪ ঘন্টা খোলা থাকবে। আমি ফোন রিসিভ করি। তবে যৌক্তিক কারণ থাকতে হবে। আমি আপনাদের সাথে কমিউনিকেশনটা ভালো রাখতে চাই। একজন মানুষের সাথে যে ধরনের এক্সপেরিয়েন্স থাকে অন্যজনের সাথে সেটা ভিন্ন হতে পারে। আপনাদের একজন বলছিলেন যে, আমাকে ভালো লাগলো না, ফেইসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলো। আমার অনুরোধ থাকবে আপনারা এটা করবেন না।

আমাকে ফোন করবেন, সশরীরে আসবেন। আমি সবসময় রেসপন্স করবো। আমি সবসময় চেষ্টা করবো এলাকার মানুষের বাস্তব চাহিদার সাথে সমন্বয় করে সরকারি নির্দেশনা মোতাবেক কাজ করতে। এজন্য আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে। আমি যতই অভিজ্ঞ থাকি না কেন, যতই দক্ষ বা যোগ্য হই না কেন, আমি যাদের নিয়ে কাজটা উঠিয়ে আনবো, তাদের যদি সহযোগিতা না থাকে তাহলে আমার দক্ষতা কোন কাজেই আসবে না। এ কারণে আপনাদের কাছে আমি এ অনুরোধটুকুই রাখবো- আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন।
বিদায়ী ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন, ফুলপুরে আমি এমন একটা সময়ে এসে যোগদান করেছি যে, তখন ঈদের ছুটির একেবারে মুখোমুখি সময় ছিল, তাছাড়া জুন ক্লোজিং ছিল। পুরান সহকর্মীদের কাউকে কাছে পাইনি। কোন ফাইলটা কোথায় আছে সেটাও আমাকে খুঁজে বের করতে কষ্ট হয়েছে। ইত্যাদি কারণে নতুন অবস্থায় বিশাল একটা চাপ সামলাতে হয়েছে। এছাড়া বর্তমানে আমার আব্বা অসুস্থ, আমার সহধর্মিণী ঢাকায় চাকরি করেন। তাই স্যারকে জানিয়ে রেখেছিলাম। এখানে একেবারে অল্প সময় আমি ছিলাম, মাস দুয়েক। এর মধ্যে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের কাছ থেকে আমি আন্তরিক সহযোগিতা পেয়েছি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা প্রশাসনের কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ সহযোগিতার জন্য আমি সকল সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ফুলপুরবাসীর সার্বিক কল্যাণ কামনা করছি।
এ সময় সাংবাদিকরা নবাগত ইউএনওকে ফুলপুরে স্বাগত জানান এবং বিদায়ী ইউএনওর কর্মজীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন, সাপ্তাহিক ফুলপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ হুমায়ুন কবীর মুকুল, যুগান্তর প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিন, মানবজমিন প্রতিনিধি মিজানুর রহমান আকন্দ, যায়যায়দিন পত্রিকার সাংবাদিক শাহ নাফিউল্লাহ সৈকত, দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার ফুলপুর প্রতিনিধি মোঃ আব্দুল মান্নান প্রমুখ। এর আগে নতুন ইউএনও ফুলপুর উপজেলা পরিষদে এসে পৌঁছলে আগের ইউএনও মোহাম্মদ ইউসুফ ও সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে উপজেলায় কর্মরত অফিসাররা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা