• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে ভাইটকান্দিতে ভেঙে যাওয়া রাস্তা মেরামত করে দিচ্ছেন দুই চেয়ারম্যান প্রার্থী

মোঃ আব্দুল মান্নান / ১৪০ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৩নং ভাইটকান্দি ইউনিয়নের ভাইটকান্দি বাজার থেকে দ্বারাকপুর যাওয়ার পথে গত দুইদিনের ভারী বৃষ্টিতে ভেঙে যাওয়া পাকা রাস্তা সাময়িকভাবে চলাচলের জন্য মেরামত করে দিচ্ছেন ওই ইউনিয়নের সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ৩নং ভাইটকান্দি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম বাবুলের একমাত্র ছেলে আব্দুল্লাহ আল সায়েম লিঠু ও ফুলপুর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি, দ্বারাকপুর দাখিল মাদরাসার সাবেক সভাপতি ও জমিদাতা এবং প্রতিষ্ঠাতা মোঃ হারুনুর রশিদের পুত্র ভাইটকান্দি ইউনিয়ন জামাতের সেক্রেটারি মোঃ তোফায়েল আলম।

জানা যায়, গত বুধবার টানা ২ দিনের ভারী বৃষ্টিতে ভেঙে যায় ভাইটকান্দি বাজার থেকে দ্বারাকপুর যাওয়ার পাকা রাস্তা। এরপর ভোগান্তিতে পড়ে ওইসব এলাকার লোকজন। পরে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে ফুলপুর উপজেলা প্রশাসনের নজরে পড়ে এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসাইনকে বিষয়টি দেখার জন্য দায়িত্ব দেন। তারপর ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসাইন উপসহকারী প্রকৌশলী সায়েম মোঃ রামিমকে সরেজমিনে রাস্তাটি পরিদর্শনে পাঠান। রামিম পরিদর্শন করে জানিয়েছেন যে, এটা একটা বড় ভাঙন। যা অল্প টাকায় হবে না। তারপর উপজেলা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসাইন বলেন, আপাততঃ আমাদের হাতে কোন অর্থ নেই। এ বিষয়ে উর্ধতন কর্মকর্তাদেরকে অবহিত করে দ্রুততম সময়ের মধ্যে অর্থ বরাদ্দ এনে আমরা রাস্তাটি মেরামত করার চেষ্টা করছি।

 

তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অর্থ বরাদ্দ এনে কাজটি করাতে একটু সময় লেগে যেতে পারে। এদিকে, ওই এলাকার লোকজনের চলাচলে ভোগান্তির বিষয়টি চিন্তা করে ভাইটকান্দি ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান পদপ্রার্থী লিঠু ও তোফায়েল আলোচনার মাধ্যমে যৌথ অর্থায়নে তারা এ ভাঙনটি মেরামত করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এ রিপোর্ট লেখার সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা ইট সুরকি ও বালু আনার জন্য ট্রাক ভাড়া করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা