• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Headline
নতুন ইউএনওকে শুভেচ্ছা জানালেন ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ফুলপুরে জুয়া-মাদকসহ অপরাধ দমনে জনসচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ফুলপুরে বাশুয়া কবিরপুর মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ফুলপুর পৌরসভায় প্রায় ২ কোটি টাকার কাজ হচ্ছে, ই-জিপি টেন্ডার লটারি অনুষ্ঠিত বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা বিলাল বাওয়ার সুস্থতার জন্য দোয়া কামনা হালুয়াঘাটে পর্যটন কেন্দ্রে ভিউ পয়েন্টের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক ফুলপুরে ইয়াবাসহ আটক ২ ফুলপুরে বওলা ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও প্রতিষ্ঠান পরিদর্শন করলেন নতুন ইউএনও বিদ্যুৎস্পৃষ্টে তারাকান্দায় যুবকের মৃত্যু ফুলপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

স্বেচ্ছায় রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ালেন হালুয়াঘাটের এএসপি মিজানুর রহমান

মোঃ আব্দুল মান্নান / ২৭৩ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

ফেইসবুকে দেখে স্বেচ্ছায় রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ালেন সহকারী পুলিশ সুপার (এএসপি, হালুয়াঘাট সার্কেল) মিজানুর রহমান। আজ বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে হালুয়াঘাটে তিথি হাসপাতালে গিয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের রাশিদা নামে এক কিডনি রোগীকে তিনি স্বেচ্ছায় এ রক্তদান করেন।
অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে এ পুলিশ কর্মকর্তা যে মহানুভবতা ও মানবতার পরিচয় দিয়েছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে।সাধারণ মানুষ বলাবলি করছে যে, আজ এই অসহায় রোগীকে স্বেচ্ছায় রক্ত দিয়ে তিনি প্রমাণ করলেন যে, বাংলাদেশ পুলিশ শুধু মানুষের মালের নিরাপত্তা দেন না জানেরও নিরাপত্তা দিয়ে থাকেন। প্রয়োজনে রক্ত লাগলে তাতেও কুণ্ঠাবোধ করেন না।

এর আগে ফুলপুর থানার সাবেক ওসি (বর্তমানে পূর্বধলা থানার ওসি) আব্দুল্লাহ আল মামুনও ফুলপুরের একটি ক্লিনিকে গিয়ে এরকম একজন মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে এর নজির স্থাপন করে গেছেন। রক্তদাতা এএসপি মিজানুর রহমানকে ‘রক্তের বন্ধনে আমরা ফুলপুর’ -এর পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ সহিদুল ইসলাম মামুন এএসপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, রোগীর লোকেরা প্রথমে আমাদের ‘রক্তের বন্ধনে আমরা ফুলপুর’ -এর নিকট রক্ত চেয়েছিল। ৩ দিন খুঁজেও পাইনি। পরে হালুয়াঘাটের ‘হালুয়াঘাট হেল্পলাইন ও স্বেচ্ছায় রক্ত দান সংগঠন’ নামে দুটি সংগঠনকে জানালে তারা আমাকে হেল্প করে। মূলতঃ এই তিনটি সংগঠনই এ রোগীর রক্তের জন্য পোস্ট দিয়েছিল। পরে বিষয়টি সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মিজানুর রহমানের নজরে আসে। মামুন আরও বলেন, স্যারের এ মহৎ উদ্যোগ সমাজের সকল মানুষকে রক্তদানে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা