• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহ-১ আসনের এমপি রুবেলের রত্নগর্ভা মা আর নেই, জানাজা মঙ্গলবার ফুলপুর থেকে ওয়ালটনের টিভি কিনে ৫০ হাজার টাকা সুরক্ষা সহায়তা পেলেন ধোবাউড়ার শিল্পী খাতুন ফুলপুরে মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলপুরে দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ আমার উস্তাদ মাওলানা মাছুম বিল্লাহ হুজুর আর নেই উদ্দেশ্য মহৎ কিন্তু পদ্ধতি ভুল — ড. এনায়েতুল্লাহ আব্বাসী ‘আমি তো কোনোদিন স্বপ্নও দেখিনি, আমি একজন সংসদ সদস্য হবো’ ফুলপুরে মসজিদের ইমামকে মারধরের ঘটনায় অভিযুক্ত কাউসার আটক ফুলপুরে বাশুয়া কবিরপুর মাদরাসায় ইকরা বোর্ডের ৪৫ দিনব্যাপী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ শুরু ১০ অক্টোবর মিরাছ শুধু সম্পত্তি ভাগের বিষয় নয়; এটি আমানত

ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

Reporter Name / ৭২ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ আব্দুল লতিফ (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গোয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোয়াডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের বসতঘরে অভিযান চালিয়ে তার ঘুমানোর খাটের তোষকের নিচে গোলাপি রঙের একটি পলিথিনের ব্যাগে রাখা ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আব্দুল লতিফ গোয়াডাঙ্গা গ্রামের মৃত এবাদুজ্জামানের ছেলে।
পুলিশের দাবি, আব্দুল লতিফ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ফুলপুর থানা এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

এ ব্যাপারে ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে ফুলপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা