• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

পাওনা টাকা চাইতে গিয়ে কাঁচির আঘাতে আহত মনোহারী ব্যবসায়ী, অভিযুক্ত পলাতক

মোঃ আব্দুল মান্নান / ২১৫ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক মনোহারী ব্যবসায়ী। কাঁচির আঘাতে গুরুতর আহত ওই ব্যবসায়ী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৪ জুলাই) পৌরসভার ছনকান্দা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছনকান্দা বাজারের ঔষধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক পার্শ্ববর্তী মনোহারী ব্যবসায়ী পিন্টুর কাছ থেকে নিয়মিত বাকিতে বিভিন্ন পণ্য কিনতেন। শনিবার পিন্টু পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আব্দুর রাজ্জাক তার দোকানে থাকা একটি কাঁচি দিয়ে পিন্টুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর অভিযুক্ত আব্দুর রাজ্জাক পালিয়ে গেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা