• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে ৫৩০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ, ব্রি ধান৯৮-এ ভালো ফলন ফুলপুর সাহাপুর বাজারে উলামায়ে কেরাম ও তাওহীদী জনতার উদ্যোগে সীরাত সম্মেলন ফুলপুরে সাহাপুর মনকান্দা নিবাসী আহমদ আলী আর নেই ফুলপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: মাওলানা মুনুল হক নামাজের লাভ জানলে মানুষ এর প্রতি আগ্রহী হবে—মাওলানা তানভীর আহমাদ একটি শক্তিশালী মাল্টিমিডিয়া নিউজরুম কেমন হওয়া চাই হালুয়াঘাটে ইত্তেফাকুল উলামার উদ্যোগে সীরাতুন্নবী (স.) সম্মেলন ২৬ আগস্ট, সকলে আমন্ত্রিত ‘কিভাবে কী করলে ব্যবসায়ীরা ভালো থাকবে আপনারা তাই করুন’—ওসি, ফুলপুর বাবাকে হত্যার প্রতিশোধে দুই ভাইয়ের হাতে ‘হত্যাকারী’ নিহত, পুলিশের কাছে জবানবন্দি

আশুরার দিনে সংঘটিত ঐতিহাসিক ঘটনাবলি

মাওলানা মাসূম বিল্লাহ আযিযাবাদী / ৯৬ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

জাহেলি যুগে প্রাচীন আরবদের মধ্যে গুরুত্বের সঙ্গে পালিত হতো এ দিনটি। আশুরার দিন মক্কার মানুষ রোজা রাখত এবং কাবাঘরের গিলাফ পরিবর্তন করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন এবং অন্যদের রোজা রাখার উৎসাহ ও নির্দেশ দিতেন। এ ছাড়া রমজানের রোজার আগে আশুরার রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হলে আশুরার রোজা মোস্তাহাব পর্যায়ের ঐচ্ছিক ইবাদত হিসেবে গণ্য করা হয়।

মহররম মাসে বহু স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা সংঘটিত হওয়ায় বিভিন্ন দিক দিয়ে এ মাসের গুরুত্ব অপরিসীম। মহররমের দশম দিবসে অর্থাৎ আশুরার দিনে সংঘটিত ঐতিহাসিক ঘটনাবলির মধ্যে রয়েছে–

১। আকাশ জমিন পাহাড়-পর্বত সবকিছুর সৃষ্টি।

২। আদম (আ.)-কে সৃষ্টি করা হয়।

৩। নূহ (আ.) মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে অবতরণ।

৪। হজরত ইব্রাহিম (আ.) নমরুদের প্রজ্বালিত অগ্নিকুণ্ড থেকে মুক্তিলাভ করেন।

৫। দীর্ঘ ১৮ বছর রোগ ভোগের পর হজরত আইয়ুব (আ.) দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করেন।

৬। হজরত সুলাইমান (আ.)-কে পৃথিবীর একচ্ছত্র রাজত্বদান।

৭। হজরত ইউনুস (আ.)-কে ৪০ দিন পর দজলা নদীতে মাছের পেট থেকে উদ্ধার করা হয়।

৮। হজরত মুসা (আ.) ফেরাউনের কবল থেকে রক্ষা পান।

৯। হজরত ঈসা (আ.)-এর পৃথিবীতে আগমন এবং জীবিতাবস্থায় আসমানে উত্তোলন, যা পবিত্র কোরআনে সুরা আল ইমরানের ৫৫ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে।

১০। হজরত ইদ্রিস (আ.)-কে আসমানে উত্তোলন।

১১। হজরত দাউদ (আ.)-কে বিশেষ সম্মানে ভূষিত করা হয়।

১২। গাজওয়ায়ে খায়বার বিজয় অর্জন।

১৩। মাদায়েন ও কাদিসিয়ার যুদ্ধে বিজয় অর্জন।

১৪। প্রথম মানব হজরত আদম (আ.)-কে জান্নাতে প্রবেশ করানো হয়।

১৫। হজরত আদম (আ.)-কে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো এবং গুনাহ মার্জনার পর তার সঙ্গে বিবি হাওয়াকে আরাফাতের ময়দানে জাবালে রহমতে পুনঃসাক্ষাৎ লাভ।

১৬। হজরত নূহ (আ.)-কে তুফান ও প্লাবন থেকে পরিত্রাণ।

১৭। হজরত সোলায়মান (আ.)-কে হারানো বাদশাশি ফিরিয়ে দেয়া।

১৮। হজরত ইয়াকুব (আ.)-এর হারানো পুত্র হজরত ইউসুফ (আ.)-এর সঙ্গে সাক্ষাৎ লাভ।

১৯। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে হিজরত করতে মদিনায় যান।

২০। হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার ৭৭ ঘনিষ্ঠজন স্বৈরশাসক ইয়াজিদের সৈন্যের মাধ্যমে কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদতবরণ করেন।

সূত্র: (আল বিদায়া ওয়ান নিহায়া, ১/১৩২, উসদুল গাবাহ, ১/২১ ফাতহুল বারী, ৪/২৯১ আর রাহিকুল মাখতুম ১/৬৮)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা