• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline
হঠাৎ ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী, উঠে এলো নানা সংকট ফুলপুরে আলহাজ্ব শামছুল হকের জানাজা সম্পন্ন সাংবাদিকদের দুঃসময়ে সাহসী কণ্ঠস্বর খায়রুল আলম রফিক ফুলপুরে আঞ্জুমান কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল ফুলপুরে জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল আর নেই ফুলপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ফুলপুরে জমিয়তের মতবিনিময় সভা ময়মনসিংহ-১ আসনের এমপি রুবেলের রত্নগর্ভা মা আর নেই, জানাজা মঙ্গলবার ফুলপুর থেকে ওয়ালটনের টিভি কিনে ৫০ হাজার টাকা সুরক্ষা সহায়তা পেলেন ধোবাউড়ার শিল্পী খাতুন

ফুলপুরে আলহাজ্ব শামছুল হকের জানাজা সম্পন্ন

মোঃ আব্দুল মান্নান / ৬৫ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা বড়বাড়ির বাসিন্দা ও ফুলপুর বাসস্ট্যান্ড মসজিদ মার্কেটের ব্যবসায়ী আলহাজ্ব শামছুল হকের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে কাজিয়াকান্দা কামিল মাদরাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন তাঁর দ্বিতীয় ছেলে নূরে আলমের সন্তান হাফেজ ইফতেখার আহমাদ ইজাজ।
জানাজাপূর্ব সমাবেশে বক্তারা মরহুমের সামাজিক কর্মকাণ্ড, ধর্মপরায়ণতা, মানুষের প্রতি ভালোবাসা ও অভিভাবকসুলভ ভূমিকার স্মৃতিচারণ করেন। তাঁরা তাঁর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ।

তিনি বলেন, আলহাজ্ব শামছুল হক ছিলেন একজন সামাজিক মানুষ। তাঁর সঙ্গে অনেক সময় আনন্দ-রসিকতা হয়েছে। তিনি সবসময় মানুষের উপকার করার চেষ্টা করতেন। কতটুকু পেরেছেন, তা বলা কঠিন; তবে মানুষের কল্যাণে তাঁর আন্তরিক প্রচেষ্টা ছিল। অসুস্থতা নিয়েও তিনি বিভিন্ন দরবারে যাতায়াত করতেন।
ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি রাসেল আহাম্মেদ রয়েল বলেন, “কাকা একজন কঠিন অভিভাবক ছিলেন। আমরা কোনো ভুল করলে তিনি তা ধরিয়ে দিতেন। তাঁর কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি।”
বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী বলেন, আলহাজ্ব শামছুল হক নিয়মিত বাসস্ট্যান্ড মসজিদে সামনের কাতারে নামাজ আদায় করতেন। কয়েক দিন আগেও তাঁর সঙ্গে দেখা হয়েছিল এবং খোশগল্প হয়েছে। তিনি মহান আল্লাহর কাছে মরহুমের জন্য জান্নাতে উচ্চ মাক্বাম কামনা করেন।
ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান বলেন, “আমরা সবাই মরহুমের জন্য দোয়া চাই। আপনারা তাঁর জন্য একটু বেশি করে দোয়া করবেন, যাতে মহান আল্লাহ তাঁকে জান্নাত দান করেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং হজ পালন করেছেন। আল্লাহর কাছে তাঁর জন্য ক্ষমা ও জান্নাত কামনা করছি।” এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, বিএনপি সবসময় এ পরিবারের সঙ্গে থাকবে।
ফুলপুর পৌরসভার সাবেক মেয়র আমিনুল হক বলেন, আলহাজ্ব শামছুল হক ছিলেন একজন প্রবীণ মুরুব্বি। তিনি বিভিন্ন মসজিদ-মাদরাসার সঙ্গে সম্পৃক্ত থেকে নেতৃত্ব দিয়েছেন। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন—এ কামনা করেন তিনি।
জানাজাপূর্ব সমাবেশের সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় মরহুমের বড় ছেলে, ক্রীড়া ব্যক্তিত্ব আনিছুর রহমান স্বপনের বক্তব্যের সময়। বাবার লাশ সামনে রেখে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি তাঁর বাবার জীবনের নানা ইতিবাচক দিক ও কর্মকাণ্ড তুলে ধরেন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বাবার রুহের মাগফিরাত এবং পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত হন। একজন প্রবীণ ব্যবসায়ী, ধর্মপরায়ণ ব্যক্তি ও অভিভাবক হিসেবে আলহাজ্ব শামছুল হকের স্মৃতি তাঁর স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের অম্লান হয়ে থাকবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার মত তাওফিক দান করেন।

উল্লেখ্য, আলহাজ্ব শামছুল হক ২০ অক্টোবর দিবাগত রাত পৌনে ৩টার দিকে হার্টের সমস্যা ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা