• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline
হঠাৎ ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী, উঠে এলো নানা সংকট ফুলপুরে আলহাজ্ব শামছুল হকের জানাজা সম্পন্ন সাংবাদিকদের দুঃসময়ে সাহসী কণ্ঠস্বর খায়রুল আলম রফিক ফুলপুরে আঞ্জুমান কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল ফুলপুরে জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল আর নেই ফুলপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ফুলপুরে জমিয়তের মতবিনিময় সভা ময়মনসিংহ-১ আসনের এমপি রুবেলের রত্নগর্ভা মা আর নেই, জানাজা মঙ্গলবার ফুলপুর থেকে ওয়ালটনের টিভি কিনে ৫০ হাজার টাকা সুরক্ষা সহায়তা পেলেন ধোবাউড়ার শিল্পী খাতুন

ফুলপুরে জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল আর নেই

মোঃ আব্দুল মান্নান / ৮৫ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে শোকের ছায়া নেমে এসেছে জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিশিষ্ট ঠিকাদার আনোয়ারুল করিম সোহেলের মৃত্যুতে। তিনি ফুলপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেলের ছোট ভাই।
শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
আনোয়ারুল করিম সোহেল একসময় জাতীয় ফুটবল দলের হয়ে খেলেছেন। ফুটবল অঙ্গনে তাঁর বিচরণ ও পেশাগত জীবনে ঠিকাদার হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি পরিচিতি লাভ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে ফুলপুরের ক্রীড়াঙ্গন, সামাজিক অঙ্গন ও পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড়ের বিদায় শুধু তাঁর পরিবারের জন্যই নয়, তাঁর সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের জন্যও বেদনাবিধুর।
মহান আল্লাহ তাআলা মরহুম আনোয়ারুল করিম সোহেলকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করুন। শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক ও ধৈর্য দান করুন।

সোহেলের নামাজে জানাজা রবিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার সময় ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরিবারের সদস্যদের পক্ষ সবাইকে জানাজায় অংশ নিয়ে মরহুমের রূহের মাগফিরাতের জন্য দোয়া করতে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা