• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় ময়মনসিংহে মধ্য বাড়েরা মাদরাসা পরিদর্শন করলেন এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের সঙ্গে আফ্রিকান প্রতিনিধি দলের সাক্ষাৎ ও মতবিনিময় ফুলপুরে ১৩৫ দিনে হিফজ সম্পন্নকারী হাফেজ সাজিদুর রহমানকে সংবর্ধনা কিসমত নড়াইল মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আর নেই ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ

নামাজের লাভ জানলে মানুষ এর প্রতি আগ্রহী হবে—মাওলানা তানভীর আহমাদ

মোঃ আব্দুল মান্নান / ৯৬ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মানুষ যে জিনিসের লাভ জানে, সাধারণত সে জিনিসের পেছনেই ছুটে। নামাজের লাভ ও ফজিলত সম্পর্কে মানুষ জানতে পারলে নামাজের প্রতি তার আগ্রহ বাড়বে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ তাবলীগের মুরুব্বি মাওলানা তানভীর আহমাদ।

রবিবার (১৬ আগস্ট) বাদ ইশা ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের নিচতলায় হালুয়াঘাট থেকে আসা খাওয়াস জামাতের সাথীদের উদ্যোগে আয়োজিত জোড়ে বয়ানে তিনি এসব কথা বলেন।
মাওলানা তানভীর আহমাদ বলেন, “মানুষ যে জিনিসের লাভ জানে, এর পেছনে দৌড়ায়। মানুষ যখন নামাজের লাভ, তেলাওয়াতের লাভ ও যিকিরের লাভ জানবে, তখন এসব আমলের প্রতি আগ্রহী হবে।” তিনি বলেন, মেহনত করে নামাজকে জীবনের অংশ হিসেবে গড়ে তুলতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ তায়ালা মানুষের বিভিন্ন অবস্থা ও সমস্যা দূর করেন।
তিনি আরও বলেন, দুনিয়ার জীবন স্বপ্নের মতো। স্বপ্নে মানুষ অনেক কিছু দেখে; কিন্তু ঘুম ভেঙে চোখ খুললে বুঝতে পারে, সেগুলো বাস্তব ছিল না। তেমনি দুনিয়ার জীবনও ক্ষণস্থায়ী। মৃত্যুর পর মানুষ দুনিয়ার কোনো কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না।
তাবলিগের এই মুরুব্বি বলেন, ঈমানের জায়গা হলো মানুষের দিল। মানুষের দিল যখন সবসময় দীনের ফিকিরে থাকবে, তখন আল্লাহ তায়ালা সেই দিলে দীনকে জিন্দা করে দেবেন।
তিনি সবাইকে দীনের কাজে সহযোগিতা ও মেহনত করার আহ্বান জানিয়ে বলেন, যারা দীনের সাহায্য করবে, আল্লাহ তায়ালাও তাদের সাহায্য করবেন। সবশেষে সংক্ষিপ্ত মুনাজাত অনুষ্ঠিত হয়। এসময় মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, হাফেজ মাওলানা মাইন উদ্দিন, মাওলানা ফরীদ আহমাদ, হাফেজ মাওলানা মুকাররম হুসাইন, মাওলানা ইয়াহইয়া, মাওলানা আব্দুর রহমান, ফুলপুর  তাবলীগের আমির আল ইমরান, হালুয়াঘাট তাবলীগের জিম্মাদার সাথী আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ, যুবাইর হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা