• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় ময়মনসিংহে মধ্য বাড়েরা মাদরাসা পরিদর্শন করলেন এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের সঙ্গে আফ্রিকান প্রতিনিধি দলের সাক্ষাৎ ও মতবিনিময় ফুলপুরে ১৩৫ দিনে হিফজ সম্পন্নকারী হাফেজ সাজিদুর রহমানকে সংবর্ধনা কিসমত নড়াইল মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আর নেই ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ

ফুলপুর সাহাপুর বাজারে উলামায়ে কেরাম ও তাওহীদী জনতার উদ্যোগে সীরাত সম্মেলন

মোঃ আব্দুল মান্নান / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহাপুর বাজারে উলামায়ে কেরাম ও তাওহীদী জনতার উদ্যোগে সীরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মেলন অনুষ্ঠিত হবে। আসছে রবিবার (২৩ আগস্ট) বাদ আসর হতে ওই সম্মেলন শুরু হবে, ইনশাআল্লাহ।

এতে সভাপতিত্ব করবেন জামিয়া গিয়াছ উদ্দিন (রহ.), ফুলপুর-এর মুহতামিম মুফতী আজীমুদ্দীন শাহ জামালী দামাত বারাকাতুহুম। আর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাহাপুর নিবাসী হাফেজ হাবিবুর রহমান।

সীরাত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বি-বাড়িয়ার মুফতী সিবগাতুল্লাহ নূর এবং প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন ময়মনসিংহ খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার মুতাওয়াল্লি মুফতী মাহবূবুল্লাহ কাসেমী দামাত বারাকাতুহুম। এছাড়া আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন ও বয়ান করবেন- ফুলপুর আদর্শ মাদরাসার পরিচালক মাওলানা আবু রায়হান মাক্কী, তিলাটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মাকসুদুল আলম, জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাত, ফুলপুর -এর মুহতামিম মাওলানা ইয়াহইয়া, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মেরাজুল হক, জামিয়া মাদানিয়া দারুল উলূম, গোদারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আওলাদ হোসাইন, জামিয়া ইমদাদীয়া দারুল উলূম বাশুয়া কবিরপুর মাদরাসার মুহতামিম মাওলানা এনামুল হাসান ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আতাউল্লাহ। মাহফিলে দলে দলে যোগদান করে দু’জাহানের কামিয়াবী হাসিল করার জন্য সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্যরা সবাইকে আহ্বান জানিয়েছেন।

* ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা