• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

ফুলপুরে শাক-সবজির বাজার এখনো চাঙা, বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল

মোঃ আব্দুল মান্নান / ৬৬ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে এখনো শাক-সবজির বাজার চাঙা রয়েছে। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিও সন্তোষজনক। উপজেলার ছনকান্দা বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম গত কয়েকদিনের তুলনায় স্থিতিশীল রয়েছে।
বাজারে দেশি আলু প্রতি কেজি ৩৫ টাকা এবং ভারতীয় আলু ২৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ৩৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩২ টাকা। কাঁচা মরিচ ও ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, পটল ৪০ টাকা, করলা ৬০ টাকা, মুখিকচু ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, কাকরোল ৪০ টাকা, শসা ৫০ টাকা এবং টমেটো ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া মিষ্টি কুমড়া ও পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, কুমড়ার প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, লতা ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ধুন্দল ৪০ টাকা এবং লেবু প্রতি হালি ২০ টাকায় বিক্রি হচ্ছে।
মসলাজাতীয় পণ্যের মধ্যে দেশি আদা প্রতি কেজি ১৮০ টাকা, দেশি রসুন ১৬০ টাকা এবং ভারতীয় রসুন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজরের দাম রয়েছে প্রতি কেজি ১০০ টাকা।
ছনকান্দা বাজারের সবজি ব্যবসায়ী এখলাস উদ্দিন জানান, বাজারে বর্তমানে শাক-সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ফলে অধিকাংশ সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে এবং বাজারে ক্রেতাদের উপস্থিতিও ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা