• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Headline
সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত   ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময়

ফুলপুর পৌরসভায় প্রায় ২ কোটি টাকার কাজ হচ্ছে, ই-জিপি টেন্ডার লটারি অনুষ্ঠিত

মোঃ আব্দুল মান্নান / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় ২০২৫-২৬ অর্থ বছরের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এডিপি ও রাজস্ব খাতে ৮টি প্যাকেজের আওতায় প্রায় ২ কোটি টাকার অর্থাৎ ১ কোটি ৯২ লক্ষ টাকার বিভিন্ন নতুন রাস্তা, ড্রেন ও বিভিন্ন অবকাঠামোর  সংস্কার কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ই-জিপি (ইলেকট্রনিক গভমেন্ট প্রকিউরমেন্ট) টেন্ডার লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে পৌরসভা মিলনায়তনে ওই লটারি অনুষ্ঠিত হয়। এসময়  নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অংশগ্রহণকারী ঠিকাদারদের উপস্থিতিতে লটারির মাধ্যমে কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদার নির্বাচন করা হয়।

এসময় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে কাজগুলো দ্রুত শেষ করলে জনসাধারণের কষ্ট লাঘব হবে। পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে।  দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদেরকে তিনি নির্দেশ প্রদান করেন।

এসময় পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, ঠিকাদার ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল ইসলাম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা