• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
হালুয়াঘাটে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক যুক্তরাজ্যের The Times পত্রিকায় ফুলপুরের ব্যারিস্টার রাশিদুল ইসলাম আপেলের নাম, বিভিন্ন মহলের অভিনন্দন চাঁদপুরে দুই বন্ধু এক সঙ্গে কবর খুঁড়তেন, একই দিনে মৃত্যু জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান

ফুলপুরে অপরিকল্পিত আশ্রয় কেন্দ্র নির্মাণ, সামান্য বৃষ্টিতেই টয়লেট উপচে বর্জ্যে ঘর সয়লাব

Reporter Name / ১৬৬ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে অপরিকল্পিতভাবে নিচু জায়গায় আশ্রয় কেন্দ্র নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই টয়লেট উপচে বর্জ্যে ঘর সয়লাব হয়ে যায়। তখন বসবাস করা দুর্বিষহ হয়ে পড়ে অধিবাসীদের।
আজ সোমবার (২৬ মে) সকালে ফুলপুর উপজেলার সদর ইউনিয়ন কমপ্লেক্স সংলগ্ন নগুয়া আশ্রয় কেন্দ্রে সরেজমিন গেলে সেখানের বাসিন্দারা একথা জানান। ওখানে প্রায় ৩৪টি ঘর রয়েছে।

খবর নিয়ে আরও জানা যায়, ওই আশ্রয় কেন্দ্রে লিয়াকত, আনোয়ার, দুলাল, মফিদুল ও তফাজ্জলসহ অনেকেই ঘর পেয়েও সেখানে বসবাস করেন না। ঘরগুলো দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকায় অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে।

সম্প্রতি মরিয়ম ও বিলকিসসহ কয়েকজনকে কয়েকটি পতিত ঘর মৌখিকভাবে থাকার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তবে তারা এখনো কোন কাগজ পাননি। কাগজ বা মালিকানাবিহীন থাকতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বলে জানান। এজন্য তাদের নামে কাগজ করে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মরিয়ম বলেন, তার স্বামী বা পুত্র সন্তান নেই। একটি স্বামী পরিত্যক্তা মেয়ে আছে। ওই মেয়ের তিনজন বাচ্চা। তাদের সবাইকে নিয়ে মরিয়ম যে ঘরটিতে থাকেন ওখানে রান্না করতে সমস্যা। ঘরের সামনে ছোট্ট করে একটি রান্না ঘর করে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এছাড়াও যেসব ঘর এখনো খালি পড়ে আছে, যেগুলোকে খড়ের ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে, ওইসব ঘরের মালিকদের ডেকে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। তারা যদি এসব ঘরে থাকতে চান তাহলে থাকবেন। আর যদি না থাকেন তাহলে মালিকানা ছেড়ে দেওয়া হোক অথবা তাদের মালিকানা বাতিল করে অন্য গৃহহীনদের মাঝে এসব ঘর বন্টন করে দিলে ভাল হয়। বিষয়টি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা