• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
হালুয়াঘাটে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক যুক্তরাজ্যের The Times পত্রিকায় ফুলপুরের ব্যারিস্টার রাশিদুল ইসলাম আপেলের নাম, বিভিন্ন মহলের অভিনন্দন চাঁদপুরে দুই বন্ধু এক সঙ্গে কবর খুঁড়তেন, একই দিনে মৃত্যু জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান

বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত এতিম মরিয়ম

Reporter Name / ২৬৪ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

মো. আব্দুল মান্নান :
মরিয়ম (১১) এক অসহায় এতিম মেয়ের নাম। সে তারাকান্দায় আয়েশা খাতুন মহিলা মাদরাসায় হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
তার বাবা মরহুম জাহিদুল আলম ছিলেন কারেন্ট মিস্ত্রি। কারেন্টের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ২০১৭ সনে তিনি মারা যান। এরপর থেকে মা শাপলা বেগমই মরিয়মের সব।
তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের বাগুন্দা গ্রামে। মরিয়মের আর কোন ভাই বোন নেই। এত অল্প বয়সে সে বাবা হারিয়েছে শুধু এখানেই শেষ নয় মরণব্যাধি ক্যানসারেও তাকে আক্রান্ত করেছে।  মরিয়ম এখন বড় ঝুঁকিতে আছে। গতকাল মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় আমার বাসায় গিয়ে এসব বর্ণনা দিয়ে কান্নায় ভেঙে পড়েন মরিয়মের মা। তাকে সান্ত্বনা দিয়েছি। আমাদের বাইতুন নূর জামে মসজিদ থেকে মুসল্লীদের কিছু টাকার ব্যবস্থা করা হয়েছে।

নিঃস্ব অসহায় মরিয়মের মা শাপলা অর্থাভাবে চাচা শ্বশুরের নিকট তার থাকার আড়াই শতাংশ জমিসহ ঘরটিও বিক্রি করে দিয়েছেন। তার বিশ্বাস মরিয়মকে উন্নত চিকিৎসা দিতে পারলে সে আবারও সুস্থ হয়ে উঠবে। যে কারণে বাড়িঘর বিক্রি করে হলেও চিকিৎসা করাতে চান শাপলা। চাচা শ্বশুরের নিকট সব বিক্রি করে দিলেও তারা এখনো তাকে উচ্ছেদ করে দেয়নি। এখনো ওই ভিটাতেই আছেন।

সর্বস্ব শেষ করে হলেও একমাত্র কন্যা মরিয়মের চিকিৎসা তিনি করবেন এটাই তার প্রতিজ্ঞা। জানা যায়, ১২ মে তিনি মরিয়নকে নিয়ে ভারতে যাবেন। এ ব্যাপারে তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা চেয়েছেন।

* রূপক ছবি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা