মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ধোবাউড়ায় বীরমাতা বীরাঙ্গনা রাজিয়াকে নতুন ঘর করে দিলো নারীদের সংগঠন ‘চেষ্টা’। আজ সোমবার (৭ এপ্রিল) উপজেলার নয়নকান্দি গ্রামে রাজিয়া খাতুনের বাড়িতে তারা ওই ঘর করে দেন।
রাজিয়ার ঘরটি শুভ উদ্বোধন করেন চেষ্টার নারীনেত্রীগণ। ঢাকা থেকে রাজিয়ার বাড়িতে এসে তারা এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চেষ্টার সভাপতি লায়লা নাজনীন হারুন, সাধারণ সম্পাদক গুলশান নাসরীন চৌধুরী, দপ্তর সম্পাদক নাসিমা খান, সাংস্কৃতিক সম্পাদক মাহমুদা সুলতানা, সাবেক সাধারণ সম্পাদক দিলরুবা মাহমুদ রুবি, সদস্য শাহনাজ মান্নান, সদস্য ডা. রিফাত লুসি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সাংবাদিক এটিএম রবিউল করিম, ইকবাল আহমেদ প্রমুখ।