• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
হালুয়াঘাটে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক যুক্তরাজ্যের The Times পত্রিকায় ফুলপুরের ব্যারিস্টার রাশিদুল ইসলাম আপেলের নাম, বিভিন্ন মহলের অভিনন্দন চাঁদপুরে দুই বন্ধু এক সঙ্গে কবর খুঁড়তেন, একই দিনে মৃত্যু জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান

নড়াইলের কুরবান আলী কাকুর পাশে দাঁড়ালেন ফুলপুরের কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু

Reporter Name / ১৬৮ Time View
Update : রবিবার, ১০ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মধ্য নড়াইল গ্রামের অসুস্থ, শ্বাসকষ্ট ও ঘন পেশাবজনিত রোগে আক্রান্ত অসহায় কুরবান আলী কাকুর পাশে দাঁড়ালেন ফুলপুরের কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু। দৈনিক বাংলাদেশ নিউজ পত্রিকায় গত ২৫ ফেব্রুয়ারি কুরবান আলী কাকুর শারীরিক ও আর্থিক সমস্যা তুলে ধরে একটি নিউজ করা হলে উহা এই কর্মকর্তার নজরে পড়ে।

এরপর তিনি এ অনলাইন পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ফুলপুর প্রতিনিধি মো. আব্দুল মান্নানকে সাথে নিয়ে তাকে দেখতে আজ রবিবার (১০ মার্চ) রাত ১১টার দিকে তিনি তার বাড়িতে যান। এর আগে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার হালুয়াঘাট প্রতিনিধি সাইদুর রহমান রাজুকে ধারা বাজার থেকে সঙ্গে নিয়ে কুরবান আলী কাকুর জন্য ২৫ কেজি চাল, ৩ কেজি মুড়ি, দেড় কেজি চিড়া, ১ কেজি মশুর ডাল, ১ কেজি ওজনের লবণ ১ প্যাকেট, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন, ১ প্যাকেট ডিটারজেন্ট পাউডার ও ১ কেজি উন্নত খেজুরসহ বিভিন্ন খাবার জিনিস ক্রয় করেন। মানবিক এ কর্মকর্তা শুধু কুরবান আলী কাকুর পাশে নয় বরং বিভিন্ন সময় তিনি এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ান ও তাদের খোঁজ খবর নিয়ে থাকেন।

এসব মালামাল কেনার পর এগুলো নিয়ে উনার বাড়িতে যান এ মানবিক কর্মকর্তা। সেখানে কাকুর পাশে বসে তার শারীরিক, মানসিক  ও আর্থিক খোঁজ খবর নেন তিনি এবং তার সাথে নেওয়া খাবার জিনিসপত্রগুলো তার নিকট হস্তান্তর করেন। এতে কাকু অত্যন্ত খুশি হন এবং এ কর্মকর্তার জন্য প্রাণ খুলে দোয়া করেন।

এসময় কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামুর সাথে ছিলেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার হালুয়াঘাট প্রতিনিধি সাইদুর রহমান রাজু, ফুলপুর প্রতিনিধি মো. আব্দুল মান্নান, উনার ভাই আবুল কালাম, কুরবান আলী কাকুর বড়ছেলে আব্দুল হেকিম, পাশের বাড়ির মিয়াজ উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা