• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Headline
উম্মাহর সংকট নিরসনে ঐক্য, প্রজ্ঞা ও ভালোবাসার আহ্বান জানালেন সাজ্জাদ নোমানী ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এমপি মুফতী মুহাম্মাদুল্লাহর চোখ উপড়ে ফেলার হুমকি দিলো বিএনপি কর্মী, থানায় জিডি ফুলপুরে নেশারত অবস্থায় আটক ১, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড বধিরদের পাশে থাকার আহ্বান জানালেন প্রভাষক মো. আলমগীর হোসেন তারাকান্দায় দিস্তা স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মুফতি মুহাম্মদুল্লাহ ফুলপুরে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হলেন জাকির হোসেন মাস্টার কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদ্ঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার ফুলপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, বাবার বাড়ির অভিযোগ পরিকল্পিত হত্যা

তারাকান্দার তিন গ্রামে জলাবদ্ধতা নিরসনে মউক চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন

মোঃ আব্দুল মান্নান / ২১ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের কুরকুচিকান্দা, দোগাছি ও পশ্চিম তালদিঘি গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। বুধবার (১৫ জুলাই) তিনি এসব গ্রাম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসী দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি, যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ এবং জনজীবনে সৃষ্ট নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
স্থানীয়দের বক্তব্য শোনার পর মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করে দ্রুত কার্যকর ও টেকসই সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, জনদুর্ভোগ লাঘব এবং কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সালেহীন, বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা