• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে নেশারত অবস্থায় আটক ১, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড

মোঃ আব্দুল মান্নান / ৭৪ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে নেশাগ্রস্ত অবস্থায় মোঃ মারুফ হাসান হৃদয় (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। হৃদয় ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের আব্দুস সালাম তালুকদারের পুত্র।


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম জানান, নেশারত অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে এক বছরের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে ফুলপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে। জানা যায়, আসামি হৃদয়কে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত ফুলপুর গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানায় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা