• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

তারাকান্দায় দিস্তা স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মুফতি মুহাম্মদুল্লাহ

মোঃ আব্দুল মান্নান / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের দিস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ।
উদ্বোধন শেষে এমপি মুফতি মুহাম্মদুল্লাহ বলেন, “শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের বিকল্প নেই। নতুন ভবন নির্মাণের মাধ্যমে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও সুন্দর, নিরাপদ ও আধুনিক পরিবেশে পাঠদান গ্রহণের সুযোগ পাবে।”
তিনি আরও বলেন, ফুলপুর-তারাকান্দা অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে এবং এ উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন ভবনটি চালু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং এলাকার শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণে অধিকতর সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা