• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

মোঃ আব্দুল মান্নান / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম-এর নেতৃত্বে পৃথক পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে লাইসেন্স না থাকা, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় মান বজায় না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, ক্লিনিকে কর্মরত নার্স ও টেকনিশিয়ানদের প্রয়োজনীয় সনদ না থাকা-সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।


এসব অপরাধে ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী পাঁচটি মামলায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— আশা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (৫০ হাজার টাকা), সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (৫০ হাজার টাকা), ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (৫ হাজার টাকা), বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টার (৫ হাজার টাকা) এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার (৫ হাজার টাকা)। এছাড়াও ফুলপুরে আরও ২৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। ওইসব প্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলে জানা যায়।
অভিযানে ফুলপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ, ফুলপুর থানা পুলিশ এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা