• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Headline
এমপি মুফতী মুহাম্মাদুল্লাহর চোখ উপড়ে ফেলার হুমকি দিলো বিএনপি কর্মী, থানায় জিডি ফুলপুরে নেশারত অবস্থায় আটক ১, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড বধিরদের পাশে থাকার আহ্বান জানালেন প্রভাষক মো. আলমগীর হোসেন তারাকান্দায় দিস্তা স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মুফতি মুহাম্মদুল্লাহ ফুলপুরে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হলেন জাকির হোসেন মাস্টার কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদ্ঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার ফুলপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, বাবার বাড়ির অভিযোগ পরিকল্পিত হত্যা ফুলপুরে নগুয়া বাজার–বাঁশতলা সড়কে থিমেটিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অল্প সময়ে বৃহৎ কর্মযজ্ঞের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এই কর্মকর্তা

ফুলপুরে ভাইটকান্দি–সখল্যা নয়াপাড়া সড়ক পাকা করার দাবি এলাকাবাসীর

মোঃ আব্দুল মান্নান / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি মোড় থেকে সখল্যা নয়াপাড়া গ্রামের মো. আব্দুস সুবহানের বাড়ি পর্যন্ত কাঁচা সড়কটি দ্রুত পাকা করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৬ জুলাই) দুপুরে এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াতে প্রতিনিয়ত সমস্যা সৃষ্টি হচ্ছে।

তাই দ্রুত সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ সময় কাঁচা সড়কটি পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি এবং ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজাউদ্দৌলা সুজা।
পরিদর্শন শেষে তিনি বলেন, এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসনের মাধ্যমে অতি গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত পাকা করার উদ্যোগ নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় ফুলপুর উপজেলা ইটভাটা কমিটির সভাপতি গোলাম মর্তুজা লাল মিয়া তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা