• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে নগুয়া বাজার–বাঁশতলা সড়কে থিমেটিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ আব্দুল মান্নান / ৪৪ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের নগুয়া বাজার থেকে বাঁশতলাগামী সড়কের দুপাশে থিমেটিক (তালগাছ) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ এ কর্মসূচির উদ্বোধন করেন।
দেশব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে নগুয়া বাজার থেকে বাঁশতলাগামী সড়কের দুপাশে তালগাছ রোপণ করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন সড়কের পাশে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারাও রোপণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন, “বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তালগাছ একদিকে বজ্রপাতের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখবে, অন্যদিকে সড়কটিকে দৃষ্টিনন্দন করে তুলবে। ভবিষ্যতে এ পথটি ফুলপুরবাসীর জন্য একটি মনোরম ভ্রমণস্থল হিসেবেও গড়ে উঠবে।”


তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারের “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এ মহতি কর্মসূচিকে সফল করতে তিনি ফুলপুর উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা