• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
হালুয়াঘাটে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক যুক্তরাজ্যের The Times পত্রিকায় ফুলপুরের ব্যারিস্টার রাশিদুল ইসলাম আপেলের নাম, বিভিন্ন মহলের অভিনন্দন চাঁদপুরে দুই বন্ধু এক সঙ্গে কবর খুঁড়তেন, একই দিনে মৃত্যু জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান

শায়খুল হাদীস আল্লামা মুফীজুদ্দীন (রহ.)-এর ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :

যুগশ্রেষ্ঠ হাদীস বিশারদ আল্লামা ইউসুফ বানূরী (রহ.)-এর বিশিষ্ট শাগরিদ মুজাহিদে মিল্লাত আল্লামা আতহার আলী (রহ.)-এর সুদীর্ঘ সুহবত ইয়াফতা হযরত মাওলানা মুফীজুদ্দীন রহমাতুল্লাহি আলাইহির ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ময়মনসিংহে শিকারীকান্দা মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

জামিয়াতুস সুন্নাহ মুজাহিরুল উলূম শিকারীকান্দা মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা খলিলুর রহমান দামাত বারাকাতুহুম-এর সভাপতিত্বে ও তারাকান্দা মধুপুর জামিয়াতুল আবরার হুসাইনিয়াতুল আরাবিয়া-এর শিক্ষক মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় হযরতের ‘জীবন ও কর্ম’ বিষয়ে বক্তব্য রাখেন, মাওলানা আবু বকর, মুফতী হারুনুর রশীদ, হযরতের ছোট ভাই মাওলানা হারিছ উদ্দিন, মাওলানা রুহুল আমীন, মাওলানা মুজিবুর রহমান, মুফতী মাকসুদুর রহমান, মুফতী হাবিবুর রহমান, হযরতের বড় সাহেবজাদা কুয়েত প্রবাসী  হাফেজ ফরিদ উদ্দিন, মাওলানা নূরুদ্দীন, হযরতের সহধর্মিণীর ভাই অধ্যক্ষ মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা ফয়জুল ইসলাম, হযরতের ভক্ত সৌরভ, হযরতের ছাত্র ও মেয়ের জামাই মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান, মাওলানা রজব আলী, হযরতের শাগরিদ জামিয়া ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা মুখলেসুর রহমান, মাওলানা মুশাররফ হুসাইন, ফুলপুর এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসার পরিচালক বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান,

মুফতী জাকির হুসাইন আকন্দ, মুফতী ওয়ালীউল্লাহ, হযরতের দ্বিতীয় সাহেবজাদা দারুল হুদা আল ইসলামিয়া মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা বশীর উদ্দিন প্রমুখ।

এসময় হযরতের বিয়াই জামিয়া ইসলামিয়ার সাবেক উস্তাদ  হাফেজ আব্দুল্লাহ, উনার তৃতীয় সাহেবজাদা হাফেজ নাসির উদ্দিন, চতুর্থ সাহেবজাদা হাফেজ মাওলানা শরীফ উদ্দিন, পঞ্চম বা ছোট সাহেবজাদা হাফেজ মাওলানা আরিফ উদ্দিন, হযরতের মেয়ের ঘরের নাতি হাফেজ মাওলানা মাহমূদ বিন ইমরান, হাফেজ মাওলানা সালিম বিন ইমরান, হাফেজ মাওলানা রায়হান বিন ইমরান, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, ছেলের ঘরের নাতি হাফেজ মাওলানা ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

হযরতের শাগরিদ, মুহিব্বীন, মুতাআল্লিকীন ও শুভাকাঙ্ক্ষীরা এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

বক্তারা হযরতের মেধা, ইলম, হিলম, আচার আচরণ, সুন্নাতি আমল, চলাফেরা, খাওয়া দাওয়া, ব্যবহার, পরিবার, সমাজ ও দেশের জন্য রেখে যাওয়া বিশেষ অবদানসহ উনার জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সবশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।

উল্লেখ্য, হযরত মাওলানা মুফিজুদ্দীন রহমাতুল্লাহি আলাইহির ‘জীবন ও কর্ম’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক আগামী শনিবার (১ মার্চ) সকাল ১০টায় ময়মনসিংহে দারুল হুদা আল ইসলামিয়া মাদরাসায় উন্মোচন করা হবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা