• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
পাচারের সময় ফুলপুরে ২০ বস্তা ডিএপি সার জব্দ টঙ্গীর ঘটনা, ন্যায়বিচার ও বাংলাদেশের ধর্মীয় অঙ্গন নিয়ে কিছু কথা — মালয়েশিয়া সফর থেকে মামুনুল হক লক্ষ্মীপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, তদন্ত কমিটি গঠনের আশ্বাস পুলিশের হঠাৎ ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী, উঠে এলো নানা সংকট ফুলপুরে আলহাজ্ব শামছুল হকের জানাজা সম্পন্ন সাংবাদিকদের দুঃসময়ে সাহসী কণ্ঠস্বর খায়রুল আলম রফিক ফুলপুরে আঞ্জুমান কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল ফুলপুরে জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল আর নেই ফুলপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, গ্রেফতার ৩

মোঃ আব্দুল মান্নান / ৯০ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ঘটনায় দায়ের করা অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় তিনজনকে গ্রেফতার  করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ যুবক মো. রাশেদুল ইসলাম (১৯)-এর মাথার খুলিসহ শরীরের বিভিন্ন হাড় ও পরনের পোশাক উদ্ধার করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্য ও ডিজিটাল যোগাযোগ বিশ্লেষণের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—ফুলপুর উপজেলার কুকাইল ১ম খণ্ড গ্রামের জসিম উদ্দিন (২৪), রফিক ওরফে রফিদ (২৮) ও মোজাম্মেল (২৭)।
পুলিশ জানায়, গ্রেফতার জসিম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ রাশেদুল ইসলামের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন হাড় এবং তার পরনের একটি প্যান্ট ও গেঞ্জি উদ্ধার করা হয়। দেহাবশেষের সুরতহাল প্রস্তুত, ডিএনএ আলামত সংরক্ষণ এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় ফুলপুর থানায় গত ২৫ আগস্ট মামলা করা হয়। মামলা নং-১৭; এতে দণ্ডবিধির ৩৬৪ ও ৩৮৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে  তদন্ত চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা