• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহ-১ আসনের এমপি রুবেলের রত্নগর্ভা মা আর নেই, জানাজা মঙ্গলবার ফুলপুর থেকে ওয়ালটনের টিভি কিনে ৫০ হাজার টাকা সুরক্ষা সহায়তা পেলেন ধোবাউড়ার শিল্পী খাতুন ফুলপুরে মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলপুরে দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ আমার উস্তাদ মাওলানা মাছুম বিল্লাহ হুজুর আর নেই উদ্দেশ্য মহৎ কিন্তু পদ্ধতি ভুল — ড. এনায়েতুল্লাহ আব্বাসী ‘আমি তো কোনোদিন স্বপ্নও দেখিনি, আমি একজন সংসদ সদস্য হবো’ ফুলপুরে মসজিদের ইমামকে মারধরের ঘটনায় অভিযুক্ত কাউসার আটক ফুলপুরে বাশুয়া কবিরপুর মাদরাসায় ইকরা বোর্ডের ৪৫ দিনব্যাপী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ শুরু ১০ অক্টোবর মিরাছ শুধু সম্পত্তি ভাগের বিষয় নয়; এটি আমানত

ফুলপুরে ইমামকে প্রাণনাশের হুমকির অভিযোগ, ইত্তেফাকের প্রতিনিধি প্রেরণ, নিরাপত্তার আশ্বাস

মোঃ আব্দুল মান্নান / ৮২ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে জুমার নামাজের বয়ানে হেবা সংক্রান্ত আলোচনা করায় মোকামিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং ইত্তেফাকুল উলামা ফুলপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য মাওলানা বোরহান উদ্দিনকে স্থানীয় একটি মহল প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জুমার নামাজের আগে মাওলানা বোরহান উদ্দিন হেবা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এর জেরে স্থানীয় একটি কুচক্রী মহল তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। বিষয়টি জানার পর ইত্তেফাকুল উলামা ফুলপুর উপজেলা শাখার সভাপতি ও মুরুব্বিদের নির্দেশে একটি প্রতিনিধি দল সরেজমিনে মোকামিয়া কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন ইত্তেফাকুল উলামা ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতাউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মানিক, অর্থ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মাসুক, শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, মুফতি হাবিব বিন ইউসুফী, হাফেজ কেফায়েতুল্লাহ, মাওলানা কাউসার আহমদ ও মুফতি লাবিব আব্দুল্লাহসহ সংগঠনের আরও অনেক দায়িত্বশীল।
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি, পরিচালকসহ বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা মাওলানা বোরহান উদ্দিনের নিরাপত্তা ও সম্মানের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন।
আলোচনা শেষে উপস্থিত মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীলরা মাওলানা বোরহান উদ্দিনের সার্বিক নিরাপত্তা ও সম্মান রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
ইত্তেফাকুল উলামা ফুলপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, একজন ইমাম ও আলেম হিসেবে মাওলানা বোরহান উদ্দিনের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সংগঠন তার পাশে থাকবে। পাশাপাশি বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
এ ঘটনায় এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে স্থানীয় দায়িত্বশীলদের সচেতন থাকারও আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা