• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহ-১ আসনের এমপি রুবেলের রত্নগর্ভা মা আর নেই, জানাজা মঙ্গলবার ফুলপুর থেকে ওয়ালটনের টিভি কিনে ৫০ হাজার টাকা সুরক্ষা সহায়তা পেলেন ধোবাউড়ার শিল্পী খাতুন ফুলপুরে মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলপুরে দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ আমার উস্তাদ মাওলানা মাছুম বিল্লাহ হুজুর আর নেই উদ্দেশ্য মহৎ কিন্তু পদ্ধতি ভুল — ড. এনায়েতুল্লাহ আব্বাসী ‘আমি তো কোনোদিন স্বপ্নও দেখিনি, আমি একজন সংসদ সদস্য হবো’ ফুলপুরে মসজিদের ইমামকে মারধরের ঘটনায় অভিযুক্ত কাউসার আটক ফুলপুরে বাশুয়া কবিরপুর মাদরাসায় ইকরা বোর্ডের ৪৫ দিনব্যাপী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ শুরু ১০ অক্টোবর মিরাছ শুধু সম্পত্তি ভাগের বিষয় নয়; এটি আমানত

ফুলপুরে টিকটক ভিডিও বানাতে গিয়ে শিশু নিহতের ঘটনায় আসামি গ্রেফতার

মোঃ আব্দুল মান্নান / ৯৮ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানানোর জন্য মাত্র ১০ টাকার বিনিময়ে সাত বছরের এক শিশুকে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি আব্দুল হাকিমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মামলাটি ফুলপুর থানার মামলা নং-৭, তারিখ ৫ এপ্রিল ২০২৫; ধারা-৩০৪, পেনাল কোড।

গ্রেফতার হওয়া আব্দুল হাকিম ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আলী আজগরের ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে টিকটক ভিডিও তৈরির জন্য আব্দুল হাকিম সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়কে ১০ টাকা দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন। হাকিমের কথামতো সৌরভ পুকুরে ঝাঁপ দিলে তার পায়ে লোহার তারকাটা বিধে গুরুতর আঘাত লাগে।
অভিযোগ রয়েছে, শিশুটি আহত হওয়ার বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন আব্দুল হাকিম। পরবর্তীতে সৌরভের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ৪ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত শিশু সৌরভ ক্ষত্রিয়ের মা রানু ক্ষত্রিয় বাদী হয়ে ফুলপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আব্দুল হাকিম পলাতক ছিলেন।
পুলিশ জানায়, দীর্ঘ সময় পলাতক থাকার পর মামলার আসামি আব্দুল হাকিমকে বৃহস্পতিবার দিবাগত রাতে এসআই ফিরোজের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। পরে শুক্রবার দুপুর সাড় ১২টার তাকে ময়মনসিংহে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
একটি শিশুর প্রাণহানির এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির ক্ষেত্রে দায়িত্বশীলতা ও শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিনোদনের উদ্দেশ্যে তৈরি কোনো ভিডিও যেন কারও জীবনকে ঝুঁকির মুখে না ফেলে—এ বিষয়ে অভিভাবক, কনটেন্ট নির্মাতা এবং সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা