• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় ময়মনসিংহে মধ্য বাড়েরা মাদরাসা পরিদর্শন করলেন এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের সঙ্গে আফ্রিকান প্রতিনিধি দলের সাক্ষাৎ ও মতবিনিময় ফুলপুরে ১৩৫ দিনে হিফজ সম্পন্নকারী হাফেজ সাজিদুর রহমানকে সংবর্ধনা কিসমত নড়াইল মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আর নেই ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ

হালুয়াঘাটে ইত্তেফাকুল উলামার উদ্যোগে সীরাতুন্নবী (স.) সম্মেলন ২৬ আগস্ট, সকলে আমন্ত্রিত

মোঃ আব্দুল মান্নান / ৯২ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী, হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে আগামী ২৬ আগস্ট সীরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হবে।

১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি মোতাবেক ২৬ আগস্ট বুধবার বাদ জোহর হালুয়াঘাট উপজেলার ধারা বাজার মিনা মসজিদের সামনে বাইপাস রোডে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে সভাপতিত্ব করবেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী, হালুয়াঘাট উপ-আমেলার সভাপতি, পীরে কামেল ও শায়খুল হাদীস, জামিয়া হুসাইনিয়া দারুল উলূম মাঝিয়াইলের মুহতামিম আল্লামা নূর হোসাইন দামাত বারাকাতুহুম।
সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ৬ বিশিষ্ট আলেমে দীন। তাঁরা হলেন-  ইত্তেফাকুল উলামা হালুয়াঘাট উপ-আমেলার সিনিয়র সহসভাপতি, শায়খে ধারা পীরে কামেল ও শায়খুল হাদীস আল্লামা ফরীদ আহমাদ; সহসভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা ইউনুছ আলী, মাওলানা হোসাইন আহমাদ, মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা সুলতান আহমাদ।
সীরাত মাহফিলে আলোচনা করবেন আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন আল্লামা জুনায়েদ আল হাবিব, ঢাকা; শায়েখ মুশতাকুন্নবী কাসেমীর শাগরিদ, সোনাকান্দা দারুল হুদা কামিল মাদরাসা, কুমিল্লার প্রধান মুহাদ্দিস ও জামিয়ায়ে সাওতুল হেরা দারুস সুন্নাহ সালেহিয়া, লাকসামের মহাপরিচালক শায়খুল হাদীস আল্লামা মুফতী মোতালিব হোসাইন সালেহী; ইত্তেফাকুল উলামা মোমেনশাহী জেলা শাখার সভাপতি, মুফাসসিরে কুরআন, বিশিষ্ট দাঈ ও সংগঠক মুফতী মুহিব্বুল্লাহ; জেলা শাখার সহসাধারণ সম্পাদক ও বিশিষ্ট দাঈ মুফতী মাহবূবুল্লাহ কাসেমী; ধোবাউড়া খানকায়ে মিরাছিয়ার পরিচালক, বিশিষ্ট দাঈ ও শায়খুল হাদীস আল্লামা জিল্লুর রহমানসহ দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী হালুয়াঘাট শাখার আমির আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাস্টার, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও বাংলাদেশ খেলাফত মজলিস হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম আকন্দ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার শূরা ও কর্ম পরিষদ সদস্য মাহফুজুর রহমান মুক্তা।
এছাড়া সম্মেলনে স্থানীয় উলামায়ে কেরাম মূল্যবান নসিহত পেশ করবেন।
সীরাতুন্নবী (স.) সম্মেলনে যিকিরের সঙ্গে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য ইত্তেফাকুল উলামা হালুয়াঘাট উপ-আমেলার সাধারণ সম্পাদক বড়বন মাদরাসার মুহতামিম মুফতী নূর মোহাম্মদ, সীরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা সিদ্দীকুর রহমান ও সদস্য সচিব মাওলানা ফয়জুর রহমান রাসেল আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা